ক্রিকেট

রিশাদের ঝড়ো ইনিংস নিয়ে যা বললেন শান্ত

রিশাদের ঝড়ো ইনিংস নিয়ে শান্তর প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার শান্ত রিশাদের ঝড়ো ইনিংসের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ইনিংসে কোনো বাংলাদেশির ক্রিকেটার সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা ১৬ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই রেকর্ডটা নিজের করে নেন জাকের আলী অনিক। তৃতীয় ও শেষ ম্যাচে জাকের আলীর রেকর্ডও ভাঙলেন রিশাদ হোসেন। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারলেও ঝড়ো এক ইনিংস খেলেছেন টাইগার লেগস্পিনার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লঙ্কানদের দেয়া ১৭৫ রানের লক্ষ্যে নেমে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচে ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। তখন ধারণা করা হচ্ছিল বড় ব্যবধানেই হারতে চলেছে টিম টাইগার্স। চাপের মুহূর্তে ব্যাটারদের দায়িত্ব কাঁধে নিয়ে ৩০ বলে ৫৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ৭টি ছক্কা হাঁকান রিশাদ। যা এক ইনিংসে কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ ছক্কার হাঁকানোর রেকর্ড।

ম্যাচ শেষে রিশাদের বিস্ফোরক সেই ইনিংস নিয়ে শান্ত বলেছেন, ‘ওর তো অবশ্যই অ্যাকশনটা একটু অন্যরকম। আমরা খুব বেশি এমন খেলি না। আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং ও করছিল। আন্তর্জাতিক পর্যায়ে এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্ল্যান করতে হবে।’

এদিন রিশাদের কৃতিত্ব নুয়ান থুশারার কল্যাণে ম্লান হয়ে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে অষ্টম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভারে হ্যাটট্রিকের স্বাদ পেয়ে যান ২৯ বর্ষী লঙ্কান পেসার। পাঁচ উইকেট দখল করে হন ম্যাচসেরা।

বিষয়:ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বাংলাদেশ রিশাদ শান্ত শ্রীলঙ্কা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…