চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন জুড়ানো জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শতাধিক রানতাড়ায় নেমে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ ৩ রানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের পারফর্মও ছিল দুর্দান্ত। লিটন-সৌম্যর উড়ন্ত শুরুর পর শান্ত-হৃদয়ের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পেয়েছে টিম টাইগার্স। এতে ১-১ সমতায় ফিরে সিরিজে টিকে থাকলো নাজুমল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে সফরকারীদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়েছে লঙ্কানরা। জবাবে নেমে ১১ বল ও ৮ উইকেট হাতে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স।

রানতাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। দুরন্ত গতিতেই রান তুলেছেন তারা। তবে এরমধ্যে বিতর্কেরও সৃষ্টি হয়েছিল মাঠে। চতুর্থ ওভারের প্রথম বলে মাদুশঙ্কার শর্ট লেংথের পুল করেন সৌম্য। বটম-এজড হয়েছিলেন ভেবে আউট দেন ফিল্ড আম্পায়ার। রিভিউ নেন টাইগার ওপেনার। আল্ট্রা-এজে দেখা স্পাইকও দেখা যায়। তবে টিভি আম্পায়ার মাসুদুর রহমান নট আউট ঘোষণা করেন। তার মতে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে এসেছেন আবার।

Banglabid

এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড যান চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত শুরু হয়েছে খেলা।

সপ্তম ওভারে লঙ্কানদের প্রথম ব্রেক থ্রু এনে দেন মাথিশা পাথিরানা। ভাঙেন ৩৫ বলে ৬৮ রানের জুটি। শর্ট বলে পুল করতে গিয়ে ম্ডিউইকেটে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে। পাঁচটি চারে ২২ বলে ২৬ রান করেন এই ওপেনার।

নবম ওভারে দারুন শুরু করা লিটন উইকেট ছুড়ে আসেন। পাথিরানার শর্ট বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ধরা পড়েন চারিথ আশালাঙ্কার হাতে। পাঁচটি চার ও এক ছক্কায় ২৪ বলে করেন ৩৬ রান।

Reneta

পরে শান্ত ও হৃদয়ের অবিচ্ছিন্ন ৫৫ বলে ৮৭ রানের দুর্দান্ত জুটিতে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ৩৮ বলে ৫৩ রানে শান্ত এবং ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন হৃদয়।

লঙ্কানদের হয়ে দুটি উইকেটই নেন মাথিশা পাথিরানা।

এর আগে লঙ্কানদের ব্যাটে পাঠিয়ে ইনিংসের প্রথম ওভারে মেইডেন নেন শরীফুল। দ্বিতীয় ওভারে অভিস্কা ফের্নান্দোকে ফেরান তাসকিন। তৃতীয় ওভারে শরীফুল দেন ৩ রান। তিন ওভার পর্যন্ত লঙ্কানরা দেখেশুনে খেললেও পরে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ঝড় তোলেন।

চতুর্থ ওভারে ১৭ রান খরচ করেন তাসকিন। ওভারটিতে দুটি ছক্কা ও একটি চার আদায় করেন কামিন্দু মেন্ডিস। ৫ম ওভারে শেখ মেহেদী ৯ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে ১৫ রান দেন মোস্তাফিজ।

দ্বিতীয় শিকারের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছিল নবম ওভার পর্যন্ত। ৬৬ রানের জুটিতে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। লিটনের ক্যাচ বানিয়ে কুশলকে ফেরান। তিনটি ছক্কা ও দুটি চারে ২২ বলে ৩৬ রান করেন মেন্ডিস।

দশম ওভারে নিজের দ্বিতীয় ওভারে আসেন সৌম্য। ওভারটিতেও আরও একটি সাফল্য পায় বাংলাদেশ। কামিন্দু মেন্ডিস ফিরে যান রান আউট হয়ে। তিনটি চার ও দুটি ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন এই ব্যাটার।

১২.২ ওভারে চতুর্থ সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। ফিরতি ক্যাচে ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। ১১ বলে ৭ রান করেন সাদিরা। ১৪.৫ ওভারে ১১২ রানে চারিথ আশালাঙ্কাকে ফেরান শেখ মেহেদী। একটি চার ও তিন ছক্কায় ১৪ বলে ২৮ রান করেন লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

পরে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও শানাকা ইনিংস শেষ করেন। ১৮ বলে ২০ রান করেন শানাকা। চারটি চারে ২১ বলে ৩২ রান করেন ম্যাথুজ।

টাইগারদের হয়ে তাসকিন, শেখ মেহেদী, মোস্তাফিজ ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমেন্ডিসমেহেদীলিটনলিড স্পোর্টসশরীফুলশান্তসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লি মুখী লং মার্চে পাঞ্জাব-হরিয়ানার কৃষক

পরবর্তী

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি প্রজ্ঞা’র

পরবর্তী
সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি প্রজ্ঞা’র

সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গফরগাঁওয়ে সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT