১০০/১ থেকে ১০৫/৮, ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের কাছেই পৌঁছেছিল বাংলাদেশ। জাকের আলি অনিক কেবল ব্যবধানটাই কমালেন। ফিফটি করে লোয়ারমিডল অর্ডারের এই ব্যাটার আউট হওয়ার পর ৭৭ রানে লঙ্কানদের কাছে হার দেখে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম টাইগার্স। প্রথম ম্যাচের খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…
২২.২৪
কলম্বোতে ওয়ানডে অধিনায়কত্বে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। তবে লম্বা মেয়াদে নেতৃত্বের অভিষেকটা রাঙাতে পারেননি মিরাজ। লঙ্কানদের বিপক্ষে পরাজয়ের পর ব্যাটিং ধসকে দায় দিচ্ছেন তিনি। পাশাপাশি উইকেট বদলে যাওয়ার কথাও তুলেছেন।
২২.২৪
স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করে ওয়ানডে সিরিজে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পরে লঙ্কান স্পিন বিষে নীল হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ভালো এগিয়ে একসময় ৫ রানের মধ্যে ৭ উইকেট হারানোর পর ৭৭ রানের বড় পরাজয় দিয়ে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আর টানা সপ্তম ম্যাচে হারল বাংলাদেশ।
২২.১৬
লড়াই করে ফিরলেন জাকের, ৭৭ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
ব্যাটিং ধসের পরও মোস্তাফিজুর রহমানকে নিয়ে শেষ উইকেটে জুটিতে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েছিলেন জাকের আলি। নিজের তৃতীয় ফিফটিও তুলে নিয়েছেন। তবে হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে গেলেন। ৬৪ বলে ৫১ রান করেছেন জাকের। বাংলাদেশ থেমেছে ১৬৭ রানে।
২২.২৪
পেনাল্টি পেল বাংলাদেশ
বাংলাদেশের ইনিংসে তিনবার নির্ধারিত এক মিনিট সময়ের মধ্যে নতুন ওভার শুরু করতে ব্যর্থ হল শ্রীলঙ্কা। তাই আইসিসির নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি পেল বাংলাদেশ। স্কোরবোর্ডে যুক্ত হল ৫ রান। ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৬৭ রান।
২১.৫৫
জাকেরের ফিফটি, বাংলাদেশ-১৬০/৯
চাপের মুখে দাঁড়িয়ে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি করলেন জাকের আলি। ৫৮ বলে ৫০ ছোঁয়া ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কার মার।
২১.৫৫
বাংলাদেশের দেড়শ
পরাজয়ের ব্যবধান কমানোটাই যেন মুখ্য হয়ে দাঁড়াল বাংলাদেশের সামনে। জাকের আলির হার না মানা ব্যাটিংয়ে ১৫০ রানে পৌঁছেছে বাংলাদেশ। জাকের ৪০ রানে ব্যট করছেন। বাংলাদেশ ১৫০/৯
২১.৪১
তানভীর ফিরলেন, বাংলাদেশ ১২৫/৯
১০৫ রানে ৮ উইকেট হারানোর পর জাকের আলি ও তানভীর মিলে আরও ২০ রান যোগ করেন। ১২৫ রানে তানভীরের উইকেটও হারাল বাংলাদেশ। অর্থাৎ, পরাজয় থেকে আর মাত্র এক উইকেট দূরে টিম টাইগার্স।
২১.১৫
তাসকিনও ফিরলেন, বাংলাদেশ ১০৫/৮
কামিন্দুর তৃতীয় শিকার হলেন তাসকিন। ১০৫ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ।
২১.১১
৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
১০০ রানে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৪ রান যোগ করতে গিয়ে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। নাজমুল রান আউট হওয়ার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিব।
২১.০৯
তানজিমকে ফেরালেন কামিন্দু
১০৪ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। কামিন্দুর বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিম। বাংলাদেশ ১০৩/৭।
২১.০৫
মিরাজও ফিরলেন
হাসারাঙ্গার তৃতীয় শিকার হলেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কান স্পিনারের বলে রানের খাতা খোলার আগেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। দেখা লেগস্টাম্পে হিট করত বল। ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে বাংলাদেশ।
২১.০১
হৃদয় আসলেন আর গেলেন
ক্রিজে থিতু হতে পারলেন না তাওহিদ হৃদয়। কামিন্দু মেন্ডিসের বলে বোল্ড হয়ে ফেরেন ১ রান করে। ১০৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
২০.৫৭
হাসারাঙ্গার জোড়া শিকার, ফিরলেন লিটন-তানজিদ
১৯তম ওভারে জোড়া শিকার তুলে নিয়েছেন ভানিডু হাসারাঙ্গা। লিটনকে শূন্য হাতে ফেরানোর পর তানজিদকেও ফেরান। তানজিদ ৯ চার ও এক ছক্কায় ৬১ বলে ৬২ রান করেন।
২০.৪৪
শান্ত রানআউট, বাংলাদেশের ১০০
১৭তম ওভারের তৃতীয় বলে থিকসানার বলে ডিপ মিড উইকেটে পাঠিয়ে প্রথম রান নিয়ে শতরান পূর্ণ করেন। দ্বিতীয় রানের চেষ্টাও করেছিলেন শান্ত। তবে দাগ অতিক্রম করার আগেই রত্নায়েকের পাঠানো বলে স্টাম্প ভেঙে দেন কুশল মেন্ডিস। ২৬ বলে ২৩ রান করেন শান্ত।
২০.৩৭
তানজিদের ফিফটি
৮ চার ও এক ছক্কায় ৫১ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেছেন তানজিদ তামিম। ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান।
২০.১৭
১০ ওভার শেষে বাংলাদেশ ৬১/১
পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শান্ত ও তানজিদের সাবলীল ব্যাটিংয়ে তুলেছে ৬১ রান। তানজিদ ৩২ রানে এবং শান্ত ১৪ রানে ক্রিজে আছেন।
২০.১০
বাংলাদেশের ৫০
তানজিদ ও শান্তর ব্যাটে ৮.১ ওভার বলে ৫০ রান স্পর্শ করেছে বাংলাদেশ। শান্ত ১১ এবং তানজিদ ২৭ রানে ব্যাট করছেন।
১৯.৫৪
অভিষেক রাঙানো হল না ইমনের
ইনিংসে পঞ্চম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। অভিষিক্ত পারভেজ হোসেন ইমন আসিথা ফের্নান্দোর বলে কুশল মেন্ডিসের গ্লাভসে দিয়ে ফিরছেন। ১৬ বলে ১৩ রান করেন ইমন।
১৯.০৮
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। তাসকিন আহমেদ, তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.২ ওভারে অলআউট হয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য দিয়েছে চারিথ আশালাঙ্কার দল। বল করার সময় অস্বস্তিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান ও অভিষিক্ত তানভীর ইসলাম।
আসালাঙ্কার সেঞ্চুরির পরও বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা
১৯.০৭
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা (ব্যাটিং)
শ্রীলঙ্কা- ২৪৪/১০ (৪৯.২)
আসালঙ্কা-১০৬ (১২৩), কুশল মেন্ডিস-৪৫ (৪৩), লিয়ানেগে-২৯ (৪০)
তাসকিন-৪/৪৭, তানজিম-৩/৪৬
১৯.০৫
ইশান মালিঙ্গা রানআউট, ২৪৪ রানে থামল শ্রীলঙ্কা
শেষ ওভারের দ্বিতীয় বলে আসিথা ফের্নান্দো ও ইশান মালিঙ্গা প্রথম রানটা সম্পন্ন করেন ঠিকঠাক। দ্বিতীয় রানের চেষ্টায় রানআউট হয়ে যান মালিঙ্গা। ইনিংসের চার বল বাকি থাকতে ২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা।
১৯.০০
আশালাঙ্কাকে ফেরালেন তানজিম
সেঞ্চুরি করা আশালাঙ্কাকে ফিরিয়েছেন তানজিম সাকিব। ১২৩ বলে ১০৬ রান করে শান্তর হাতে ক্যাচ দেন আশালাঙ্কা।
১৮.৫১
আসালঙ্কার সেঞ্চুরি
৪৮তম ওভারে তানজিম সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন আশালাঙ্কা। ১১৭ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মার।
১৮.৪৩
তাসকিনের জোড়া শিকার
৪৬তম ওভারে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে ২২ রান করা হাসারাঙাকে ফেরান তাসকিন, শামীমের ক্যাচ বানিয়ে। চতুর্থ বলে মাহেশ থিকসানাকে ফেরান টাইগার পেসার। তাসকিনের চতুর্থ উইকেট এটি।
১৮.২৫
২০০ পেরিয়ে শ্রীলঙ্কা
৪২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২০৬ রান। আশালাঙ্কা ৮৫ রানে এবং ভানিডু হাসারাঙ্গা ১২ রানে ব্যাট করছেন।
১৮.১৫
চোট নিয়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজ
৪১তম ওভারে বল করতে আসা মোস্তাফিজুর রহমান রান আপ শুরু করার পর থেমে যান। পায়ে ব্যথা নিয়ে বল না করেই মাঠ ছেড়ে গেছেন তিনি। ৬ ওভার বল করে কোনো সাফল্য পাননি। ওভারটি করেন তানভীর ইসলাম। ওভার শেষে আবার মাঠে ফেরেন মোস্তাফিজ।
১৮.১০
অভিষিক্ত মিলানকে ফেরালেন তানজিম
৪০তম ওভারে ষষ্ঠ সাফল্যের দেখা পেল বাংলাদেশ। তানজিম সাকিবের কুইকার বুঝে উঠার আগেই বোল্ড হন মিলান রত্নায়েকে। ৩১ বলে ২২ রান করেন এই পেস অলরাউন্ডার।
১৭.৪৪
শান্ত এসেই উইকেট নিলেন
বল হাতে শান্তকে খুব একটা দেখা যায় না। কলম্বোতে ৩২তম ওভারে শান্তকে বলে আনেন মিরাজ।
এসেই ব্রেক থ্রু এনে দিলেন সাবেক অধিনায়ক। জানিথ লিয়ানেগেকে ফেরান তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে। ৪০ বলে ২৯ রান করেন জানিথ। ৪৯ ওয়ানডেতে ৭ ইনিংসে বল করে শান্তর দ্বিতীয় উইকেট এটি। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন।
১৭.০৫
আশালাঙ্কার ফিফটি
তানভীরের অফস্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারে ১৬তম ফিফটি পূর্ণ করেন আশালাঙ্কা। ৬১ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কার মার।
২৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১১৯ রান।
১৬.৫২
লঙ্কানদের ১০০
২২তম ওভারের শেষ বলে চার আদায় করে লঙ্কানদের শতরানে পৌঁছান আসালঙ্কা। ২২ ওভার শেষে লঙ্কানরা ৪ উইকেটে ১০৩ রান। আশালাঙ্কা ৪০ রানে ও জানিথ লিয়ানেগে ৭ রানে ব্যাট করছেন।
১৬.৩৬
কুশলকে ফেরালেন অভিষিক্ত তানভীর
১৯তম ওভারে এসে কুশল-চারিথের ৭৭ বলে ৬০ রানের জুটি ভাঙলেন তানভীর ইসলাম। অভিষিক্ত টাইগার স্পিনারের পরপর দুবলেই পরাস্ত হয়েছিল মেন্ডিস। পঞ্চম বলে লঙ্কান ব্যাটার পরাস্ত হলে বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বল ব্যাট ছুয়ে লিটন দাসের গ্লাভসে যায়নি।
পরের বলে ফের পরাস্ত হন কুশল। এবার আম্পায়ার সাড়া দিলে লঙ্কান ব্যাটার রিভিউ নেন। পরে দেখা বল লেগ স্টাম্পে হালকা ছুঁয়ে যেত। আম্পায়ার্স কলে ফিরে যান কুশল। ৪টি চার ও এক ছক্কায় ৪৩ বলে ৪৫ রান করেন। ওয়ানডেতে তানভীরের প্রথম উইকেট এটি।
১৬.৩০
ফিফটি পেরিয়ে কুশল-চারিথ জুটি
২৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও চারিথ আশালাঙ্কা জুটিতে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৫৫ রান করে ছুটছেন। চারিথ ৩১ এবং কুশল ৪২ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান।
১৫.৩৩
তাসকিনের আরেকটি উইকেট
পঞ্চম ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেয়ার পর সপ্তম ওভারে আবারও উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই কামিন্দু মেন্ডিসকে অধিনায়ক মিরাজের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬.৪ ওভারে ৩ উইকেটে ২৯ রান।
১৫.২৩
তাসকিনে দ্বিতীয় সাফল্য
তৃতীয় ওভারে তানজিম সাকিবে প্রথম সাফল্যের পর বাংলাদেশ দ্বিতীয় উইকেট তুলেছে পঞ্চম ওভারে। নিশান মাদুস্কাকে (৬) বোল্ড করেছেন পেসার তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪.৪ ওভারে ২ উইকেটে ১১ রান।
১৫.১৮
প্রথম সাফল্য
তানজিম সাকিবের হাত ধরে প্রথম সাফল্য এনেছে বাংলাদেশ। পাথুম নিশাঙ্কাকে রানের খাতা খোলার আগেই লিটনের গ্লাভসে জমা করিয়েছেন টাইগার পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ৯ রান।
১৪.৫৪
পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে
বাংলাদেশ ক্রিকেট সাফল্যমণ্ডিত এক অধ্যায় পঞ্চপাণ্ডব- মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই ৫ জনের যেকাউকে ছাড়াই টিম টাইগার্স কোন ওয়ানডে খেলতে নেমেছে ২০ বছর ও ৩৩১ ম্যাচ পর। মাঝের সময়ে এ পাঁচজনের কেউ না কেউ অন্তত ছিলেন একাদশে। শেষবার পাঁচজনের একজনও ছিলেন না এমন ওয়ানডে হয়েছিল ২০০৫ সালে, আজকের ম্যাচের আর প্রেমাদাসাতেই। কাকতালীয়ভাবে একই মাঠে পঞ্চপাণ্ডবহীন মেহেদী হাসান মিরাজের নতুন বাংলাদেশ নেমেছে লঙ্কানদের বিপক্ষে।
১৪.৪২
দুই অভিষেক
২৩ বর্ষী বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ও ২৮ বর্ষী বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের অভিষেক।
১৪.৪০
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
১৪.৩০
টস
কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা।








