চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসালাঙ্কার সেঞ্চুরির পরও বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে উচ্চতা ও জোড়া হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ব্যাটে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। তাসকিন আহমেদ, তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.২ ওভারে অলআউট হয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে চারিথ আসালাঙ্কার দল। বল করার সময় অস্বস্তিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান ও অভিষিক্ত তানভীর ইসলাম।

আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জেতেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। চতুর্থ ওভারে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। আরেক ওপেনার নিশান মাদুশকাও সাজঘরের পথ ধরেন। দুই ওপেনারকে ফেরান সাকিব ও তাসকিন।

এরপর দ্রুত সাজঘরে ফেরেন কামিন্দু মেন্ডিস। ঝড়ো ইনিংস খেলতে থাকা কুশল মেন্ডিসকে ৪৫ রানে আউট করেন অভিষিক্ত তানভীর। অন্যদের আসা-যাওয়ার মাঝে চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান করেন কুশল ও আসালাঙ্কা। এরপর জানিথ লিয়ানেগের সঙ্গে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন আসালাঙ্কা।

Banglabid

এছাড়া মিলান রত্নায়েকের সঙ্গে ৩৯ রানের আরেকটি জুটিতে অবদান রাখেন লঙ্কান অধিনায়ক। এরপর ভানিডু হাসারাঙ্গাকে নিয়ে ৩৪ রানের আরেকটি জুটি গড়েন আসালাঙ্কা। তাদের বিদায়ে এহসান মালিঙ্গাকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক।

অন্যদের আসা যাওয়ার মাঝে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আসালাঙ্কা। ১১৭ বলে সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কার মার ছিল। ওয়ানডে ক্যারিয়ারে এটি আসালাঙ্কার পঞ্চম সেঞ্চুরি। শেষ ওভারে তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ বাঁহাতি, করেন ১০৬ রান।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ৪টি উইকেট। আরেক পেসার তানজিম সাকিবের ৩ উইকেট ও ১টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম ও তিন সংস্করণের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসালাঙ্কাকুশলতাসকিনবাংলাদেশশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT