চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দলের ভালো প্রতিযোগিতা চান শ্রীলঙ্কার কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, ট্রফি হাতে পুরস্কার গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে বিশ্বকাপে টাইগারদের করা অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড আউট’র অনুকরণে উদযাপন করেছিল শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সফরকারীদের ওই ঘটনা থেকে বের হয়ে আসা উচিত। দুদলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরেছেন ক্রিস সিলভারউডও। ওয়ানডে শুরুর আগে সেই বিষয়টি উল্লেখ করে অতিথি কোচ বলেছেন, দুদলের মধ্যে ভালো প্রতিযোগিতা চান।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিলভারউড জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মোটিভেশন হল আপনি দেশের জন্য খেলছেন। আমি মনে করি দেশের জন্য অসাধারণ দুটি দল মাঠে খেলবে। জাতীয় দলের জার্সি গায়ে দেয়া এবং দেশকে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় মোটিভেশন। ড্রেসিংরুমে এটাই বড় অনুভূতি।’

টি-টুয়েন্টি সিরিজে শরিফুল ইসলামের প্রথম উইকেট উদযাপন, শেষ ম্যাচে তাওহীদ হৃদয়ের সাথে লঙ্কানদের উত্তপ্ত বাক্য বিনিময়ের সাথে টাইমড আউটের উদযাপন আগুনে নতুনভাবে ঘি ঢেলেছে। সিলভারউড এটাকে দুপক্ষের জন্যই ভালো প্রতিযোগিতার লক্ষণ দেখছেন।

তার মতে, ‘প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই ভালো একটি বিষয়। আমার মনে হয় ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। টি-টুয়েন্টিতে আমি যেমন বলেছিলাম, দুটি ভালো দল প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে যাচ্ছে। এ সিরিজে আমি আগের মতোই আশা করব। সুতরাং, প্রকৃতপক্ষে আমি সেটাই খুঁজছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।’

আগামী বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘আমরা একটি নতুন চক্র শুরু করেছি। সুতরাং, আমরা আগামী বিশ্বকাপে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। এবং, এগুলোই আমরা তাদের মধ্যে খোঁজার চেষ্টা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশরিফুলশ্রীলঙ্কাসিলভারউডহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT