ক্রিকেট

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে, যা একটি ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের আগে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না নাজমুল হোসেন শান্ত বাহিনী। চোখ এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। চট্টগ্রামে পা রেখেছে দুদল। সিরিজটির খেলা মাঠে বসে দেখতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে খেলা। রোববার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ৩০০ টাকা মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির টিকিটের। তিন ম্যাচই হবে এই ভেন্যুতে।

ক্লাব হাউজে বসে সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার টাকা। ম্যাচের একদিন আগে অর্থাৎ, মঙ্গলবার থেকে পাওয়া যাবে টিকিট।

বিক্রি হবে রাত আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত। সাগরিকায় এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।

বিষয়:চট্টগ্রাম টিকিটের দাম বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে বিসিবি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…