চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে, চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ধাক্কা খেয়ে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ফাইনাল খেলতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে লাল-সবুজের দল।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় নামবে বাংলাদেশ। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচের মতো নেই কোনো রিজার্ভ ডে।

ওয়ানডে বিশ্বকাপের আগে চলছে এবারের একদিনের ম্যাচের এশিয়া কাপ। হাইব্রিড মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কায় হওয়ার আসরে ইতিমধ্যে পাকিস্তান পর্ব শেষ করেছে বাংলাদেশ। এবার লঙ্কানদের মাঠে সাকিব-লিটনরা নামবেন টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। আর দাসুন শানাকাদের সুপার ফোরে এটি প্রথম ম্যাচ। রেকর্ড ১৩তম জয়ের খোঁজে নামবে লঙ্কাবাহিনী।

গ্রুপপর্বে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের বড় হার দিয়ে আসর শুরু করেছিল টিম টাইগার্স। অলআউট হয়েছিল মাত্র ১৬৪ রান। টপঅর্ডারে টানা রান নেই নাঈম শেখ, তাওহিদ হৃদয়দের। সাকিব-মুশফিক পাকিস্তানের বিপক্ষে পরে রান পেলেও ইনিংস টানতে পারেননি।

দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালো করে রানরেটে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। শান্ত ও মিরাজ সেঞ্চুরি করেন। পরে সুপারপর্বে পাকিস্তানের বিপক্ষে খেই হারায় লাল-সবুজের দল। দুই ম্যাচে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত শতক করে হ্যামস্ট্রিং চোটে দেশে ফিরেছেন। ইনফর্ম ব্যাটার হারিয়ে দলের শক্তি কমেছে বেশ।

দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের বিপরীতে অবশ্য উজ্জ্বল বাংলাদেশের বোলাররা, তাসকিন-শরিফুল-হাসান দারুণ পেস আক্রমণ করছেন। সঙ্গে যোগ দিয়ে স্পিনে উইকেট তুলে নিচ্ছেন সাকিব-মিরাজ। প্রতিটি ম্যাচে পাওয়ার প্লেতে উইকেট তুলে নেয়া দুই পেসার তাসকিন-শরিফুল মোট ১১ উইকেট নিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজ ব্যাটের সঙ্গে বলেও সামনে আসছেন। গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিচ্ছেন উইকেট।

Reneta

কিন্তু মাথাব্যথার কারণ- ব্যাটিংয়ে একসাথে জ্বলে উঠতে পারছেন না কয়েকজন। তাতে অধারাবাহিকতা ভোগাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি কাটিয়ে উঠতে না পারলে ভারত ম্যাচের আগেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩পাকিস্তানপ্রেমাদাসা স্টেডিয়ামবাংলাদেশ-শ্রীলঙ্কালিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT