চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম-জাকের জুটিতে ভর করে বাংলাদেশের ১৩৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শামিম হোসেন এবং কুশল মেন্ডিস

শামিম হোসেন এবং কুশল মেন্ডিস

রানের খাতা খোলার আগেই দুওপেনারের উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর ৫৩ রানে নেই ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলি অনিক। লোয়ার মিডলঅর্ডারের দুই ব্যাটারের ৬১ বলে ৮৬ রানে জুটিতে ভর করে লঙ্কানদের ১৪০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা ভালো হয়নি। প্রথম দুওভারে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই ফিরে যান দুই ওপেনার। ইনিংস শুরুর ওভারে লঙ্কান পেসার নুয়ান থুসারার বল মোকাবেলা বেশ বেগ পাচ্ছিলেন ওপেনার তানজিদ তামিম। প্রথম ৫ বল ডিফেন্স করতে পারলেও ষষ্ঠ বলে বোল্ড হয়ে ফিরে যান টাইগার ওপেনার। মেডেন উইকেট তুলে নেন লঙ্কান পেসার। ৬ বল খেলেন তানজিদ।

দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই আরেক ওপেনারকে হারায় বাংলাদেশ। ১.৪ ওভারে দুশমন্থ চামিরার বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দেন পারভেজ ইমন। কোন রান না করা ইমন খেলেছেন ৪ বল।

পঞ্চম ওভারে তাওহীদ একবার জীবন পান। তবে এক বলের ব্যবধানে আউট হয়ে যান। ৪.২ ওভারে নুয়ান থুসারার বলে উড়িয়ে মারেন হৃদয়, ক্যাচ তালুবন্দি করতে পারেননি আশালাঙ্কা। পরের বলে পুল করেন। ডিপস্কয়ার লেগে পাঠিয়ে দুই রান নিয়ে তৃতীয় রানের জন্য দৌড়াতে গিয়ে ননস্ট্রাইকে কামিল মিশারার ডিরেক্ট থ্রোতে আউট হন। ৯ বলে ৮ রান করেন।

সপ্তম ওভারের দ্বিতীয় বলে ভানিডু হাসারাঙ্গার শিকার হন শেখ মেহেদী। এলবিডব্লিও হয়ে ফেরার আগে ৭ বলে ৯ রান করেন। দশম ওভারের পঞ্চম বলে হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন লিটন। বল গ্লাভসে লেগে উপরে উঠে যায়। উইকেটরক্ষক কুশল মেন্ডিস বল গ্লাভসবন্দি করেন। ৪টি চারে ২৬ বলে ২৮ রান করেন লিটন।

Reneta

১০ ওভার শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৪ রান। এরপর বাকি ১০ ওভার কাটিয়ে দেন শামীম ও জাকের। ১৬ ওভারে ৫ উইকেটে ১০০ করে টাইগাররা। শেষ ৪ ওভারে দুজনে মিলে যোগ করেন আরও ৩৯ রান। তাদের ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। শামীম ৩ চার ও  এক ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেন। ২ চারে ৩৪ বলে ৪১ রান করেন জাকের।

লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা ২ উইকেট নেন। নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা ১টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কালিটনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT