চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধে আগে গোল করে ১-১ সমতায় শেষ করেছিল আফঈদা খন্দকারের দল। দ্বিতীয়ার্ধে ফিরে আরও ৫ গোল হজম করে হেরে গেছে পিটার জেমস বাটলারের শিষ্যরা, হার ৬-১ গোলে। ম্যাচে জয় বা ড্র করলেই আগামী বছর থাইল্যান্ডে হতে চলা অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপে মূল টুর্নামেন্টে খেলার টিকিট পেত বাংলাদেশ, সমীকরণ ছিল এমন।

এখনও মূলপর্বের সুযোগ থাকছে বাংলাদেশের, সেজন্য অপেক্ষা অনেক হিসাবের। বাছাইয়ে ৮ গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলেও মূলপর্বের টিকিট মিলবে। ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের বাছাই। প্রতি গ্রুপের সেরা দল, আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে মূল আসরে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের জয় দুটি, পয়েন্ট ৬, প্রতিপক্ষকে দিয়েছে ১২ গোল। বিপরীতে হজম করেছে ৭ গোল। সন্ধ্যা ছয়টায় শুরু হতে চলা অন্য গ্রুপগুলোর ম্যাচ শেষে আসরের চূড়ান্ত গন্তব্য জানা যাবে।

শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় মিনিটেই শক্তিমত্তার প্রদর্শন করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বলে মোছাম্মৎ সাগরিকার জোরাল শট নেন, গোলকিপারের বুদ্ধিমত্তায় সেযাত্রায় বেঁচে যায় কোরিয়া। পরের চার মিনিটে কোরিয়াকে আক্রমণে ব্যস্ত রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। দুই উইঙ্গার সিনহা জাহান শিখা ও শান্তি মার্ডি আক্রমণের নেতৃত্ব দেন।

প্রথম ১০ মিনিটে সাউথ কোরিয়ার চার আক্রমণের সবগুলো অফসাইডের ফাঁদে ফেলতে পারে আফঈদা খন্দকারের দল। ১৫ মিনিটে লেফট উইং থেকে শান্তি মার্ডি দুর্দান্ত ক্রস করেন, সেখান থেকে সাউথ কোরিয়ার গোলকিপারের হাত গলে বল বেরিয়ে গেলে জাল খুঁজে নিতে অসুবিধা হয়নি আগের ম্যাচে হ্যাটট্রিক করা শ্রীমতি তৃষ্ণার। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮ মিনিটে বাংলাদেশ গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে নিতে পারেনি কোরিয়া। পরের মিনিটে আর ভুল করেনি দলটি, ফরোয়ার্ড লি হায়ুনের গোলে ১-১ সমতায় ফেরে তারা। ২৩ মিনিটে সাউথ কোরিয়ার নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগ ঠেকিয়ে দেন গোলকিপার স্বর্ণা রানী মন্ডল। ওই মিনিটে বাংলাদেশ প্রথম খেলোয়াড় বদল করে। শান্তি মার্ডিকে উঠিয়ে নামানো হয় বন্যা খাতুনকে।

প্রথমার্ধে সমানে-সমান লড়েছে বাংলাদেশ। বেশিরভাগ সময় আক্রমণ, পাসিং ও প্লেসিং সবদিকে এগিয়ে ছিল লাল-সবুজের দল। বিরতির আগে বাংলাদেশ আরও দুবার আক্রমণে যায়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি সাগরিকা-শিখারা, ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল।

Reneta

বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলের সুযোগে গোল তুলে নেন কোরিয়া অধিনায়ক চো হে ইয়ং। ২-১ ব্যবধানে এগিয়ে পরের মিনিটে লি হায়ুন সুযোগ পেয়ে বারের উপর দিয়ে শট নেন। ৫৭ মিনিটে কোরিয়া আরেকবার গোলকিপার স্বর্ণাকে একা পেয়েও গোল করতে পারেনি। ৬০ মিনিটে আবারও গোল করেন কোরিয়া অধিনায়ক চো হে ইয়ং, ব্যবধান দাঁড়ায় ৩-১এ।

৮২ মিনিটে আরেকবার সুযোগ আনেন কোরিয়া অধিনায়ক ইয়ং। তার হ্যাটট্রিকের সুযোগ থাকলেও বল বারের উপর দিয়ে মারেন। ৮৫ মিনিটে পেনাল্টি পায় কোরিয়া, নিজের দ্বিতীয় গোলটি করেন লি হায়ুন। ৪-১ ব্যবধানে এগিয়ে যায় কোরিয়া। ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হায়ুন, ৫-১ হয়। যোগ করা ৬ মিনিটের শেষদিকে গোল করেন জিন হাইরিন, ৬-১ ব্যবধানে ম্যাচ শেষ করে কোরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ংএএফসিতিমুরতৃষ্ণাবাংলাদেশলাওসলিড স্পোর্টসসাউথ কোরিয়াস্বর্ণা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT