চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে চার বছর পর সাউথ আফ্রিকা যাবে বাংলাদেশ, খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাড়ে চার বছর পর সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০২২ সালের মার্চ-এপ্রিলে দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল টাইগাররা। আগামী নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে। প্রোটিয়া ডেরায় দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের আট মাস আগে সূচিও প্রকাশ করল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সফরে শুরুতেই দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। জোহানেসবার্গে ১৫ নভেম্বর প্রথম টেস্ট শুরু। ২৩ নভেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল।

Banglabid

এরপর ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০-১৩ ডিসেম্বর। সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছেন। প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

লাল-সবুজদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রীষ্ম মৌসুম শুরু করবে সাউথ আফ্রিকা। তিনটি করে টেস্ট এবং ওয়ানডেতে অজিদের আতিথেয়তা দেবে। ২০১৮ সালের পর প্রথমবার প্রোটিয়াদের ঘরে খেলবে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবাংলাদেশবিসিবিসাউথ আফ্রিকাসিএসএ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT