চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের জালে ৪ গোল, শেষটা রাঙালো বাংলাদেশ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের দল সিঙ্গাপুরকে হারিয়েছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে একটি করে গোল করেছেন ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম ও মো. আল আমিন। এছাড়া মিডফিল্ডার মোহসিন আহমেদ ও মোরসালিন একটি করে গোল করেন। সিঙ্গাপুরের একমাত্র গোলটি করেছেন নাদিম রহিম।

খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। প্রায় পুরোটা সময় সিঙ্গাপুর দুর্দান্ত সব আক্রমণ করলেও মেহেদী হাসান শ্রাবণ বাঁধা ভাঙতে পারেনি সিঙ্গাপুর। বিপরীতে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও কাজে লাগেনি সেগুলো। পরে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর ৭০ মিনিটে আসরের প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া বল একাই টেনে আনেন ফাহমিদুল। ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে দূরপাল্লার শট নেন এ ফরোয়ার্ড। গোলকিপার বল ধরতে পারেননি, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

Banglabid

৭২ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোলের দেখা পান আরেক ফরোয়ার্ড আল আমিন। মাঝমাঠ থেকে লং বলে দেয়া ক্রস রাইট উইংয়ে পান আল আমিন। সিঙ্গাপুরের ডিফেন্ডার ও গোলকিপারকে শটের ডামি করে পরের শটে বল জালে জড়ান আল আমিন। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

সিঙ্গাপুরের কর্নার থেকে ক্লিয়ার করা বল যায় মোরসালিনের কাছে। মোরসালিন লেফট উইংয়ে দূরপাল্লার শটে বল বাড়ান মোহসিন আহমেদের দিকে। ঐ বল থেকে আরও একটি গোল পায় বাংলাদেশ। ৩-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

চমকের বাকি তখনও। প্রায় বাংলাদেশ অংশের কাছ থেকে বল কেড়ে নেন অধিনায়ক মোরসালিন। একাই বল টেনে নিয়ে যান ডি বক্সের আগপর্যন্ত। সেখান থেকে জোরালো শটে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানাতে ভুল করেননি তিনি। ৯১ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড নাদিম রহিম একটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে প্রায় জয় নিশ্চিত হয়।

Reneta

আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মিনিটে গোলে ১-০ গোলের হার দেখতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিনইয়েমেননাদিমফাহমিদুলবাংলাদেশভিয়েতনামমোরসালিনমোহসিনলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT