চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোদে পোড়ার পর বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যেই উচ্ছ্বসিত সমর্থকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১০, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য দুপুর থেকেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন ভক্ত-সমর্থকরা। দুপুরের রোদের সঙ্গে ছিল ভ্যাপসা গরম। এরমধ্যে বিকেলে নামে বৃষ্টি। যারা গ্যালারিতে যেতে লাইনে অপেক্ষা করছিলেন, তাদের সবাই বৃষ্টিতে ভিজে যান। তাতেও তাদের মধ্যে নেই কোন আক্ষেপ।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে মাঠের লড়াই।

অনেক সমর্থক টিকিট প্রিন্ট করে এনেছিলেন। আকস্মিক বৃষ্টিতে তাদের অনেকেই সেই টিকিট রক্ষা করতে পারেননি। টিকিট ভিজলেও গ্যালারিতে প্রবেশ করতে কষ্ট হয়নি তাদের। ছবি তোলা টিকিট স্ক্যান করে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এরমধ্যে কেউ কেউ চেষ্টা করেছেন একই টিকিট দিয়ে একাধিক জনকে স্টেডিয়ামে প্রবেশ করাতে। তাদের তাৎক্ষণিক বের করে দেয়া হচ্ছে স্টেডিয়াম থেকে।

বৃষ্টির আগেই অনেক দর্শক গ্যালারিতে পৌঁছে যান। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর সাধারণ গ্যালারিতে শেড বসেছে। গ্যালারিতে থাকা দর্শকদের অনেকে বৃষ্টি থেকে বেঁচেছেন। ৩০ মিনিটের বেশি সময় বৃষ্টি হলেও খুব বেশি সমস্যা হয়নি। স্টেডিয়াম এলাকার কোথাও অবশ্য পানি জমতে দেখা যায়নি।

চট্টগ্রাম থেকে আসা খলিল নামের এক সমর্থক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘তিন দিন ঘুরে ৫টি টিকিট সংগ্রহ পাইসি ভাই। তবে অনলাইন থেকে কোন টিকিট কাটতে পারি নাই। ‘

Reneta

আরেক নারী সমর্থক সুমাইয়া এসেছেন হামজা চৌধুরীকে দেখতে। বললেন, আমি এসেছি সিলেট থেকে হামজা ভাইয়ের খেলা দেখতে। ওনাকে আমার অনেক ভালো লাগে।’ তবে কীভাবে তিনি টিকিট সংগ্রহ করেছেন সেটা প্রকাশ করতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় স্টেডিয়ামজামালদর্শকবাংলাদেশবৃষ্টিলিড স্পোর্টসসামিতসিঙ্গাপুরহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতার ফাইনালের রেফারিকেই প্রথম ম্যাচে পাচ্ছেন মেসিরা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের বদলির নতুন ব্যবস্থা বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংককে বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

জুন ১৪, ২০২৬

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT