চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল আদর্শ প্রস্তুতি নয়’

বাংলাদেশের প্রধান কোচ সিমন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজে শেষ সফর করে এসেছে বাংলাদেশ। সফরে ওয়ানডে সিরিজ হারলেও টি-টুয়েন্টিতে জিতেছিল টিম টাইগার্স। পরে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। এ আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভালো কিছু নয়, বলছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।

মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরুর করেছে বাংলাদেশ। সোমবার ঘাম ঝরানোর আগে সংবাদ মাধ্যমে কথা বলেন সিমন্স। বললেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল টি-টুয়েন্টি আদর্শ প্রস্তুতি নয়। আমাদের প্রস্তুতি যেভাবে হচ্ছে সেটা দুবাইতে শুরুটা ভালো করতে হবে। কন্ডিশন একটি বড় বিষয় এবং সেই অনুযায়ী আমাদের বুঝে চলতে হবে।’

‘অধিনায়ক শান্তর সময়টা ভালো যাচ্ছে না। তবে সে ফর্মে ফিরবে এবং তাকে আরও তীক্ষ্ণ হতে হবে। নাহিদ রানা দিন দিন ভালো বল করছে। তাকে দেখে ক্লান্ত বলে মনে হয় না। লিটন দাস দলে না থাকাটা আমাদের জন্য হতাশার হবে। তার মতো খেলোয়াড় দলে থাকবে না এটা হয় না। তবে ফেরার জন্য আরও পরিশ্রম করতে হবে।’

খেলোয়াড়দের সক্ষমতা প্রশ্নে সিমন্স বললেন, ‘দুইদিন দেখে সবার সক্ষমতা বোঝা যাবে না। তবে ৫০ ওভারের প্রস্তুতিটা আমাদের আদর্শ নয়। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না এই বিশ্বাস থাকলে আমি এখানকার দায়িত্বে থাকতাম না। লোকাল কোচ সালাহউদ্দিন অনেক ভালো। তিনি ভিন্নভাবে চিন্তা করেন এবং সবার উন্নতির জন্য কাজ করেন।’

হাইব্রিড মডেলে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবিপিএলভারতরানালিটনলিড স্পোর্টসশান্তসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT