চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল হয়ে যাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

‘জিতলে তালি হারলে গালি’ -বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্ত-সমর্থকের এমন আচরণ প্রভাব ফেলেছে টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনেও। এক ম্যাচ জিতে দর্শকদের কাছ থেকে যে পরিমাণ তালি পান, এক ম্যাচ হেরে তার চেয়ে বেশি দুর্নাম জোটে। শ্রীলঙ্কার কাছে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে আগে সে কথাই তুলে ধরলেন শান্ত। অনেকটা আক্ষেপ করেই বলেছেন, এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল হয়ে যাই।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শান্ত বলেছেন, ‘এক ম্যাচ হারের পর আমরা সম্ভবত খারাপ দল হয়ে যাই। রমজান শুরুর কারণেই হয়তোবা এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। এটা নিয়ে আমরা চিন্তিত নই। যারা দলকে অনুসরণ করে, তারা সবসময়ই মাঠে আসবে।’

‘দলগতভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০১৫-২০২২ সালের মধ্যে সময়টা বেশি ভালো গিয়েছিল। এমনটা ঘটে। এ পর্যায়ে আসলে এমনটা ঘটে। সুতরাং, ভালো শুরুটা বেশ জরুরি।’

‘চট্টগ্রামের কন্ডিশনে বোলাররা কীভাবে মানিয়ে নেয় সেটা বেশ গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য চ্যালেঞ্জ বটে। কোন পরিবেশে তারা বল করছে সেটা বিবেচনা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে কারা কত রান দিচ্ছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’ যোগ করেন শান্ত।

বাংলাদেশ টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ মহারণ। আছে টেস্ট সিরিজও। অধিনায়ক শান্ত দল নিয়ে বেশ আশাবাদীই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT