চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের আসর শেষ, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে উড়াল দেবে বাংলাদেশ। তার আগে হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে লক্ষ্যের কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

বাংলাদেশ দল উড়াল দেয়ার আগে বুধবার দুপুরে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নামজুল হোসেন শান্ত। অধিনায়কের কণ্ঠে উচ্চারিত হল, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটি দল খেলবে তাদের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। বিশ্বাস করি ওই দলগুলোর সেই সক্ষমতা আছে।’

‘আমি জানি না আমাদের ভাগ্যে আল্লাহ কী রেখেছেন। তবে আমাদের যেটা কাজ সেই পরিশ্রম করে যাচ্ছি, আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

Banglabid

ভারত দলে বুমরাহ না থাকায় শান্ত বলেন, ‘প্রতিটি দলের প্রতিটি খেলোয়াড় দলকে জেতানোর ক্ষমতা রাখে। সে ভালো বোলার, কিন্তু কোনো একক খেলোয়াড় নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করতে চাই না।’

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেজন্য এবার প্রত্যাশার চাপ অনেকবেশি। ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বেশ সাফল্যমণ্ডিত হওয়ায় মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না টিম টাইগার্সের, মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

Reneta

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিলখানা হত্যা মামলায় দন্ডাদেশপ্রাপ্তদের বিস্ফোরক মামলায় জামিন না দিতে শহিদ স্বজনদের দাবি

পরবর্তী

এই ভ্যালেন্টাইনে ভালোবাসা আসবে কি ফিরে?

পরবর্তী
প্রেমিক যুগল সুন্দর পোশাক পরা, প্রেমের অনুভূতি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ভ্যালেন্টাইনে ভালোবাসা আসবে কি ফিরে?

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT