চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠালো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে রাজধানীতে ইরান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডা. কবির এম আশরাফ আলম চলমান মধ্যপ্রাচ্য সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

Banglabid

বাংলাদেশ সরকারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি শান্তির পক্ষে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সংকটের সমাধান হয়ে অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

Reneta

ইরানের রাষ্ট্রদূত এ মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশ ও ইরানের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণের সহানুভূতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান দূতাবাসইরান যুদ্ধ ২০২৬জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রীবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট, সিরিজ বাংলাদেশের

পরবর্তী

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়: সেনাপ্রধান

পরবর্তী
ছবি: আইএসপিআর

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়: সেনাপ্রধান

অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT