এবার উন্নত চিকিৎসা সেবায় ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে আলোচনা করেছেন কুমনিং শহরের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সম্প্রতি চীন সফরে ব্রহ্মপুত্র নদে তাদের বাঁধ নির্মাণ নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ জানিয়েছেন উপদেষ্টা। সুদের হার কমানো এবং সুদ পরিশোধের সময় বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।








