ফুটবল

সফল অস্ত্রোপচার সালাউদ্দিনের

সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার, স্বাস্থ্য পরিস্থিতি উন্নত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাউদ্দিনের চিকিৎসকরা তার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন, তিনি এখন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের করোনারি আর্টারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার তার সফল অস্ত্রোপচার হয়েছে, জানিয়েছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, উচ্চ দক্ষতাসম্পন্ন সার্জনদের দিয়ে সার্জারি করানো হয়েছে। সার্জারির পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

মেডিকেল টিম কিংবদন্তি সাবেক ফুটবলারের প্রতিটি মুহূর্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কাজী সালাউদ্দিনকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত। গত মঙ্গলবার বাফুফে জানায়, মেডিকেল টিমের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার ধমনীতে চর্বি জমা এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকির মোকাবেলায় বাইপাস সার্জারি আবশ্যক হয়ে পড়ে।

বিষয়:ফুটবল বাফুফে বাংলাদেশ সালাউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…