চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনিকা-ঋতুপর্ণার গোলে যেভাবে অপরাজিত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা জেতার উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে। শেষে নেপালকে হারিয়ে হল অপরাজিত চ্যাম্পিয়ন।

খেলার দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ আনে বাংলাদেশ, গোলকিপারের শটে নিয়ন্ত্রণ নিতে যান নেপালের ডিফেন্ডার, পা স্লিপ করলে বল যায় ডি-বক্সের বাইরে দাঁড়ানো তহুরা খাতুনের কাছে। বলে শট নিলে বারে লেগে আবারও তহুরার কাছে যায়, এবার হেডে আসা বল ঠেকিয়ে দেন গোলকিপার। এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।

Banglabid

খেলার দশম মিনিটে দারুণ সুযোগ হারায় নেপাল। গোলকিপার রুপনা চাকমার শট মাঝমাঠে নেপালের দুই খেলোয়াড়ের কাছে গেলে পাসে বল পাঠান ডি-বক্সের বাইরে থাকা নেপালের আমিশা কার্কির কাছে। দূরপাল্লার শট ক্রসবারে লেগে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় নেপালও।

ম্যাচের ২০ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন নেপালের অমরিত জায়সি। প্রথম ২০ মিনিটে আক্রমণাত্মক খেলার পর কিছুটা ঝিমিয়ে যেতে দেখা যায়। এসময় আমিশা কার্কি আরও একটি সুযোগ পেলেও শিউলি আজিমের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ।

৩৮ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে যাচ্ছিল বাংলাদেশ। মাঝমাঠের আগে থেকে ফ্রি-কিক পায় নেপাল, দূরপাল্লার শট বুঝতে না পেরে সামনে এগিয়ে আসলে বল মাথার উপর দিয়ে বাইরে চলে যায়, বেঁচে যায় বাংলাদেশ। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি গত আসরের চ্যাম্পিয়নরা।

Reneta

বিরতি থেকে ফিরে আক্রমণে ওঠে স্বাগতিক নেপাল, মাছুরা পারভীনের দৃঢ় প্রতিরোধে পেরে উঠেনি সেবার। ৫২ মিনিটে গোল করেন মনিকা চাকমা। ডি-বক্সের বাইরে থেকে অধিনায়ক সাবিনা খাতুনের পাসে, তহুরা খাতুনের হালকা ছোঁয়ায় রাইট উইং থেকে গোল করেন মনিকা, ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।

৫৬ মিনিটে বাংলাদেশের এলোমেলো অবস্থায় সমতায় ফেরে নেপাল, আমিশা কার্কির গোলে ১-১ সমতায় ফেরে দলটি। ৬১ মিনিটে ডিফেন্ডার আফিদা খাতুনের ভুলে আবারও গোলের সুযোগ পায় নেপাল, সাবিত্রা ভান্ডারি সেবার গোল করতে পারেননি।

৬৮ মিনিটে মারিয়া মান্দা রাইট উইং থেকে টপকর্নারে শট করেন, নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন কর্নারের বিনিময়ে। সময়ের সাথে সাথে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে শ্রান্তির ধীরতা আসে, সুযোগ কাজে লাগিয়ে টানা আক্রমণে ভয় ধরিয়ে দিতে থাকে নেপাল। পরের মিনিটে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

ম্যাচের ৮১ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজমের থ্রোতে লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা চাকমা, দর্শনীয় শটের সামনে অনেকটা শূন্যে লাফিয়েও পরাস্ত হন নেপাল গোলরক্ষক আনজিলা, ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনজিলাদশরথ রঙ্গশালানেপালবাংলাদেশমনিকারিতুপর্ণালিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা উঁচিয়ে ধরল বাংলাদেশ

পরবর্তী

লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা, গ্রেপ্তার ২

পরবর্তী
টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা, গ্রেপ্তার ২

চরফ্যাশন থানার প্রধান গেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি ক্ষেতে মিলল লাশ

সর্বশেষ

ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT