বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা দিল বাংলাদেশ

বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিনিধিরা শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ঔষধ সহায়তা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)।

আজ বুধবার (১১ অক্টোবর) বিএপিআই’র সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়াকে এই ঔষধ সামগ্রী হস্তান্তর করেন। শ্রীলঙ্কার হাইকমিশনারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিএপিআই’র প্রতিনিধি এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কাকে দেওয়া ওষুধ সহায়তার মধ্যে রয়েছে ইনসেপ্টা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার, রেনেটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মাসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালের উৎপাদিত প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী ঔষধ।

দক্ষিণ এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের মধ্যে গভীর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ঔষধ সরবরাহ করেছিল।

বিষয়:ঔষধ বাংলাদেশ বিএপিআই শ্রীলংকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…