চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ের পর ব্যাটিংয়েও বিবর্ণ সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ২৭ ওভারে ১০০ রানে নিতে পেরেছেন ১ উইকেট। ব্যাট হাতেও থাকলেন বিবর্ণ। সাইম আইয়ুবের শিকার হয়ে ফিরে গেছেন ১৬ বলে ১৫ রানে। সিরিজের প্রথম টেস্টে চলছে শেষ সেশনের খেলা।

তৃতীয় দিনে চা বিরতির পর ব্যাটে আসেন সাকিব। মুশফিকুর রহিমের সঙ্গে রানের চাকা ঘোড়াচ্ছিলেন দ্রুতই। সম্ভাবনা জাগানো ইনিংসটা লম্বা করতে পারলেন না। ৭২.৪ ওভারে সাইমের অফস্টাম্পের বাইরে ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বল-ব্যাটের সংযোগ ঘটেনি। এক্সট্রা কভার অঞ্চলে উড়ে যায় বল। শান মাসুদ বল তালুবন্ধি করেন। ২১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাইমের প্রথম টেস্ট উইকেটও সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভারে ৫ উইকেটে ২২৬ রান তুলেছে বাংলাদেশ। ৬৫ বলে ২১ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ১১ বলে ৬ রানে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস।

তৃতীয় দিন সকালে দ্রুত দুই উইকেট হারায় টিম টাইগার্স। দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফেরেন আগের দিন অপরাজিত থাকা জাকির হাসান। ৫৮ বল খেলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার, মেরেছেন একটি বাউন্ডারি। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।

দলীয় ৫৩ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ২৭তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদের ডেলিভারিতে ডিফেন্স করার চেষ্টা করেন শান্ত। বল ব্যাটের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৪২ বল খেলে ১৬ রান করার পথে দুটি চার মারেন অধিনায়ক।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ান সাদমান ও মুমিনুল হক। রানের গতি কিছুটা বাড়িয়েছেন দুজনে। ১৪৭ রানে মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ফিফটি পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের ১৯তম ফিফটির পরপরই খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে ফিরে যান তারকা বাঁহাতি ব্যাটার।

Reneta

প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরে দারুণ করছিলেন ওপেনার সাদমান। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আটকে গেছেন, শিকার হন পাকিস্তান পেসার মোহাম্মদ আলির।

৬৬ ওভারের শেষ বলে মোহাম্মদ আলি গুডলেন্থের ডেলিভারিতে শট খেলতে চেয়েছিলেন সাদমান। লাইন মিস করায় বল আঘাত হানে স্টাম্পে। ১৮৩ বলে ৯৩ রান করে ফিরে যান টাইগার ওপেনার। ইনিংসে ছিল ১২ চারের মার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টসসাকিবসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT