চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি হার বাংলাদেশের, সিরিজ হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, সিরিজে হার বাংলাদেশের. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে চলতি বছরে টি-টুয়েন্টিতে পরাজয়ের গল্প শুরু বাংলাদেশের। টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে। পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেও লিটন দাসের দল লড়াইও জমাতে পারেনি। পাকিস্তানের কাছে প্রথম টি-টুয়েন্টিতে ৩৭ রানে হারের পর দ্বিতীয়টিতে হেরেছে ৫৭ রানে। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া টাইগারদের। আরব আমিরাত সিরিজ মিলিয়ে টানা চতুর্থ হার দেখল টিম টাইগার্স।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০১ রান করে তারা। জবাবে নেমে ১৯ ওভার ব্যাট করে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে দারুণ করেছেন শাহিবজাদা ফারহান ও হাসান নাওয়াজ। ফারহান চারটি চার ও ছয়টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করেন। দুটি চার ও তিন ছক্কায় হাসান করেন অপ্রতিরোধ্য ২৬ বলে ৫১ রান। মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪১ রান। এছাড়া আগা সালমান করেন ১২ বলে ১৯ রান।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনীতে আসে ৪৪ রান। এরপর ধস নামে। ১২ রান যোগ করতে গিয়ে হারায় ৫ উইকেট। ৭৭ রানে হারায় ৭ উইকেট। ১১০ রানে পতন হয় অষ্টম উইকেটের। ৯ম উইকেট জুটিতে হাসান মাহমুদকে সাথে করে স্কোর ১৪৪ রানে পৌঁছান তানজিম সাকিব। ফিফটি করে আউট হন। একটি চার ও ৫টি ছক্কায় করেন ৩১ বলে ৫০ রান। চোটের কারণে নামা হয়নি শরিফুলের। তাতে সেখানে থামে বাংলাদেশের ইনিংস।

তানজিম সাকিবের পাশাপাশি আর কেবল দুব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। তানজিদ তামিম ৫টি চার ও এক ছক্কায় ১৯ বলে ৩৩ রান করেন। মিরাজ ১৭ বলে ২২ রান করেন।

Reneta

পাকিস্তান স্পিনার আবরার আহমেদ ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিমবাংলাদেশ-পাকিস্তানলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT