চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ক্যারিয়ারসেরা, লিটনদের দুই শতাধিক রানের বোঝা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের ১১তম টি-টুয়েন্টিতে নেমে ক্যারিয়ারসেরা ব্যাটিং করেছেন সালমান আঘা। তার তৃতীয় টি-টুয়েন্টি ফিফটির পর হাসান নাওয়াজ ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছে পাকিস্তান। জিততে টাইগারদের করতে হবে ২০২ রান।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০১ রান করেছে স্বাগতিক দল।

বল হাতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৫ রানে পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামানের উইকেট তুলে নেয় টিম টাইগার্স। তৃতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও সালমান আঘার জুটিতে দারুণভাবে চাপ কাটিয়ে ওঠে পাকিস্তান। এই জুটিতে আসে ৪৮ রান।

সপ্তম ওভারে হারিস ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও এক ছক্কায় ১৮ বলে ৩১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে হাসানকে নিয়ে আরও ৬৫ রান যোগ করেন সালমান। পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। আটটি চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করে আউট হয়ে ফিরে যান পাকিস্তান অধিনায়ক। সালমানের ক্যারিয়ারসেরা ইনিংস এটি। আগে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন তিনি।

১১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর হাসান নাওয়াজ ও শাদাব খান যোগ করেন আরও ২১ রান। ১২তম ওভারের শেষ বলে নাওয়াজ ফিরে যান দুটি চার ও চারটি ছক্কায় ২২ বলে ৪৪ রান করে। ১৭তম ওভারে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। খুশদিল শাহ ফিরে যান ৫ রান করে।

ফাহিম আশরাফকে নিয়ে আরও ৫০ রান যোগ করেন শাদাব খান। দলীয় দুইশ রান পূর্ণ করে ইনিংসের ১ বল বাকি থাকতে ফিরে যান শাদাব। পাঁচটি চার ও দুটি ছক্কায় ২৫ বলে ৪৮ রান করেন। পরে ফাহিম ও হাসান আলি ইনিংস শেষ করেন।

Reneta

বাংলাদেশ বোলাদের মধ্যে শরিফুল ইসলাম দুই উইকেট নেন। শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানলাহোরলিটনলিড স্পোর্টসশরিফুলসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT