চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-২০ দলকে যে বিষয়টি মনে করিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আসরের শুরু লাল-সবুজের প্রতিনিধিরা দুর্দান্ত করেছে, অভিষেকে জাত চিনিয়েছেন রোনান সুলিভান। ম্যাচে আরও গোলের সুযোগ পেতেন তিনি, যদি সতীর্থদের থেকে সঠিক সময়ে পাস পেতেন। বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে হ্যাটট্রিকের সুযোগ ছিল যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত রোনানের হাতে। ডি-বক্সের ভেতর বেশ কয়েকবার পৌঁছে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। প্রথমদিকে মাঠে খেলোয়াড়দের মধ্যে তেমন একটা বোঝাপড়া ছিল না। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে যুবারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমদিকে দলের পরিস্থিতি চোখ এড়ায়নি আমিনুল হকের, সে প্রসঙ্গে মতামত তুলে ধরেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।’

‘আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ করে দেয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে, সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি।’

‘যেকোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ঊর্ধ্বে থাকে, এ চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬পাকিস্তানবাংলাদেশমালদ্বীপরোনান সুলিভানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT