চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হেরেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে টানা জিতে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টিম টাইগ্রেস। ভালো ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাদিয়া ইসলাম।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা ৮৬ রান তোলে। জবাবে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক ইমান নাসির। মেমুনা খালিদ ১৮ রান করেন। ১৪ ও ১২ রান করে অবদান রাখেন জুলফিশান আয়াজ ও মাহনুর জেব। পাকিস্তানের এ চার ব্যাটার ছাড়া আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের হাবিবা ইসলাম ও অতশী মজুমদার ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও জারিন তাসনিম।

জবাব দিতে নেমে শুরুতে দুই ওপেনার সুমাইয়া আক্তার ৪ রান ও আরিত্রি মন্ডল ৩ রানে সাজঘরে ফেরেন। এরপর হাল ধরেন আচিনা জান্নাত ও সাদিয়া ইসলাম। সাদিয়া ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। আচিনা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের মাহনুর জেব ও রোজিনা আকরাম একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অতশীআচিনাপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাদিয়াহাবিবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT