চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে পাকিস্তানের হার: যা বলছেন পিটারসেন-চোপড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জেতা ম্যাচটি নিয়ে পাকিস্তানকে কড়া সমালোচনায় ভাসাচ্ছেন দেশটির মানুষ, সাবেক খেলোয়াড়রা। সেই দলে যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন এবং ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়াও।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে পিটারসেন লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের কী হয়েছে! যখন আমি পিএসএল খেলেছিলাম, তখন লিগের মানদণ্ড বেশ ভালো ছিল। খেলোয়াড়দের ভালো কাজের নীতি ছিল এবং তরুণরা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিল। সেখানে কী ঘটছে।’

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত তুলে ধরেছেন। লিখেছেন, ‘এই পরাজয় পাকিস্তানের জন্য দুর্ভাগ্যজনক। কারণ দলটি এখন নয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে নেমে গেছে এবং বাংলাদেশ ষষ্ঠ স্থানে উঠে এসেছে।’

Banglabid

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে। সাত থেকে একধাপ পিছিয়ে আটে নেমে গেছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডচোপড়াপাকিস্তানপিটারসেনবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬

‘আমি কখনো বলিনি যে আর অভিনয় করব না’

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT