মঙ্গলবার গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় লড়াইয়ের সবকিছু। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
২২.০০
পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
২১.৫৫
সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (ফিল্ডিং)
পাকিস্তান- ১২৫/১০, ওভার- ১৯.২
ফাহিম আশরাফ- ৫১, আব্বাস আফ্রিদী- ১৯, আহমেদ দানিয়েল- ১৭
শরিফুল ইসলাম- ৩/১৭, তানজিম সাকিব- ২/২৩, শেখ মেহেদী- ২/২৫
বাংলাদেশ: ১৩৩/১০, ওভার- ২০
জাকের আলী অনিক- ৫৫, শেখ মেহেদী- ৩৩, পারভেজ ইমন- ১৩
সালমান মির্জা- ২/১৭, আহমেদ দানিয়েল- ২/২৩, আব্বাস আফ্রিদী- ২/৩৭
২১.৫০
মোস্তাফিজে ম্যাচ জিতল বাংলাদেশ
অভিষিক্ত আহমেদ ড্যানিয়েল বাংলাদেশের সমর্থকদের মনে কাপন ধরিয়েছিলেন। শেষ ওভারে মোস্তাফিজের প্রথম বলে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন।
২১.৪৫
ফিফটি তুলে আউট আশরাফ
পাকিস্তানের অন্যান্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ফাহিম আশরাফ। ৩০ বলের তার ফিফটিতে ৪টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে। অবশ্য রিশাদের বলে আউট হয়েছেন ফিফটি তোলার পরের বলেই।
২১.৩০
শরিফুলের তৃতীয় আঘাত
শেষ দিকে আব্বাস আফ্রিদী ও ফাহিম আশরাফ কিছুটা প্রতিরোধ গড়েন। এ দুই ব্যাটার ৪১ রানের জুটি গড়ার পর শরিফুলের বলে আউট হয়েছে আফ্রিদী, করেছেন ১৩ বলে ১৯ রান।
২১.০২
খুশদিলকে ফেরালেন রিশাদ
১৩.৫ ওভারে সপ্তম সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ। শেখ মেহেদী বল ডিরেক্ট হিট করে খুশদিলের পাঁয়ে। আম্পায়ার সাড়া দেন। পাকিস্তান ব্যাটার রিভিউ নিলেও লাভ হয়নি। ১৮ বলে ১৩ রানে ফিরেন খুশদিল।
২০.৫৫
রিভিউ নিয়ে বাঁচলেন ফাহিম
রিশাদের বলে পরাস্ত হয়েছিলেন ফাহিম আশরাফ। টাইগারদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ফাহিম। পরে দেখা যায় বল বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে।
২০.৫১
ফিরলেন সালমানও
পাকিস্তানের দ্রুত উইকেট পড়ার পর কিছুটা প্রতিরোধ করছিলেন অধিনায়ক সালমান আলী। তবে ১০তম ওভারে এসে শেখ মেহেদীর বলে আউট হন, করেন ৯ রান।
২০.৩০
সাকিবের জোড়া আঘাত
পঞ্চম ওভারে জোড়া আঘাত করেছেন তানজিম হাসান সাকিব। ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজকে ফেরানোর পরের বলে ফিরিয়েছেন মোহাম্মদ নাওয়াজকে। দুই ব্যাটারই কোনো রান যোগ করতে পারেননি। পাওয়ার প্লের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান।
২০.২২
আবারও আঘাত শরীফুলের
পেসার শরীফুল ইসলাম প্রথম ওভারে ফেরান হারিসকে, পরের ওভারে এসে আরেক ওপেনার ফখর জামানকেও ফিরিয়েছেন। এ ব্যাটার করেছেন ৮ রান।
২০.১০
শরীফুল ফেরালেন হারিসকে
দ্বিতীয় ওভারে হারিস রউফকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। হারিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরীফুল, আম্পায়ার আউট দিলে রিভিউ নেন এ ব্যাটার। পরে রিভিউ নষ্ট হয় পাকিস্তানের।
২০.০৬
রানআউটে কাটা সাইম
প্রথম ওভারে রানআউটে কাটা পড়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। শেখ মেহেদীর বলে কাট করেন আইয়ুব। লাফ দিয়ে বল ঠেকান ইমন, সেখান থেকে বল থ্রো করেন রিশাদ, আউট করেন লিটন।
২০.০০
দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা দেখেছে টিম টাইগার্স।
১৯.৫৫
সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (ফিল্ডিং)
বাংলাদেশ: ১৩৩/১০, ওভার- ২০
জাকের আলী অনিক- ৫৫, শেখ মেহেদী- ৩৩, পারভেজ ইমন- ১৩
সালমান মির্জা- ২/১৭, আহমেদ দানিয়েল- ২/২৩, আব্বাস আফ্রিদী- ২/৩৭
১৯.৫০
জাকেরের ফিফটি
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে একমাত্র সফল ব্যাটার জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারে আব্বাস আফ্রিদীকে ছক্কা হাঁকিয়ে তুলে নিয়েছেন ফিফটি। তার ফিফটি আসে ৪৬ বলে যার মধ্যে একটি বাউন্ডারি ও ৫টি ছক্কার মার রয়েছে। অবশ্য ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হয়েছেন।
১৯.৪০
রিশাদের ব্যাটে রান নেই
একপাশ ধরে রাখা জাকের আলীকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। সাকিবের পর রিশাদ হয়েছেন আব্বাস আফ্রিদির বলে।
১৯.৩৩
দলীয় শতক
১৭তম ওভারে এসে দলীয় শতরান এসেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় শতক এসেছে ৪১ বলে। তানজিম সাকিব বাউন্ডারি হাঁকিয়ে শতক পূরণ করার পরের বলে আউট হয়েছেন সাকিব।
১৯.২৫
দ্রুত বিদায় শামীমের
শেখ মেহেদীর বিদায়ের পর দ্রুত বিদায় নিয়েছেন শামীম পাটোয়ারী।
১৯.২০
ফিফটির পার্টনারশিপ করে আউট মেহেদী
দুই ব্যাটার জাকের আলী ও শেখ মেহেদী হাসান ফিফটির পার্টনারশীপ গড়েছিলেন। তবে মোহাম্মদ নাওয়াজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন মেহেদী।
১৯.০০
দলীয় ফিফটি
১০তম ওভারে দলীয় ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ।
১৮.৪৪
পাওয়ার প্লেতে বাংলাদেশের দুর্দশা
পাওয়ার প্লেতে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২৯ রান।
১৮.৪০
ইমনের বিদায়, ড্যানিয়েলের অভিষেক উইকেট
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে অভিষেক হয় পেসার আহমেদ দানিয়েলের। প্রথম ওভারে বল করতে এসে তুলে নেন ওপেনার পারভেজ ইমনের উইকেট।
১৮.৩০
সালমানের ওভারে বিদায় লিটন-হৃদয়
পাওয়ার প্লে’র পঞ্চম ওভারের প্রথম বলে সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন লিটন দাস। ৮ রান করা লিটনের পর ব্যাটে আসা তাওহীদ হৃদয় পঞ্চম বলে সালমান আঘার থ্রোতে রানআউট হন। ওই ওভারে ২ উইকেট নিলেও কোনো রান দেননি এ পেসার।
১৮.২০
নিহতদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির আগে নীরবতা করেছে বোর্ড।
১৮.১৫

১৮.১১
শুরুতেই নাঈমের বিদায়
প্রায় আড়াই বছর পর টি-টুয়েন্টিতে নেমেছিলেন নাঈম শেখ। তবে শুরুটা ভালো হয়নি, বিদায় নিয়েছেন ৩ রানে।
১৭.৫৫
মাইলস্টোন ট্রাজেডিতে খেলোয়াড়দের নীরবতা

১৭.৫০
মাইলস্টোন ট্রাজেডি নিয়ে লিটন:
গতকাল আমাদের জন্য যা হয়েছে তা সুখকর নয়। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ খেলতে নেমেছি। আপনি জানেন আমি একজন বাবা, অনুভূতিটা কেমন আমি জানি। সবাই ভীষণ মর্মাহত, খুবই আবেগপ্রবণ এই মুহূর্তে। এখন আমাদের যা করার, তা হলো প্রার্থনা করা। ম্যাচের দিক থেকে বললে, সিরিজ জেতার জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব এবং গতি ধরে রাখব। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, প্রথমে ব্যাট করতে আমার কোনো সমস্যা নেই। দেখা যাক, স্কোরবোর্ডে কত রান তুলতে পারি। আজ আমাদের দলে দুই পরিবর্তন এসেছে-তাসকিন আর তামিম খেলছে না। নাইম আর শরীফুল দলে ফিরেছে।
১৭.৪৫
ইতিহাস গড়ার মিশনে টসে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার আমন্ত্রণে আগে ব্যাট করবে লিটন দাসের দল।
১৭.৪০
পাকিস্তান একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আব্বাস আফ্রিদি, আহমেদ ড্যানিয়েল।
১৭.৩৫
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
১৭.৩০
টসে হারল বাংলাদেশ
৯ ম্যাচ পর প্রথম টি-টুয়েন্টিতে টসে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে লিটন দাস। বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে সালমান আলী আঘা।









