চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে সিরিজ হেরে যা বললেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার উইকেটের পাশে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টুয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানে গিয়ে ঘুরে দাঁড়াতে। কিন্তু তিন ম‌্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি হেরে এই সিরিজ হেরেছে টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে হারের পর এবার কারণ হিসেবে শরিফুল ইসলামের চোট এবং ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক লিটন দাস।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার রাতে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০১ রান করে তারা। জবাবে নেমে ১৯ ওভার ব্যাট করে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের কাছে প্রথম টি-টুয়েন্টিতে ৩৭ রানে হারের পর দ্বিতীয়টিতে হেরেছে ৫৭ রানে। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া টাইগারদের। আরব আমিরাত সিরিজ মিলিয়ে টানা চতুর্থ হার দেখল টিম টাইগার্স।

প্রথম ম‌্যাচ হারের পর অধিনায়ক লিটন দাস চেয়েছিলেন দ্বিতীয় ম‌্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। কিন্তু দ্বিতীয় ম‌্যাচে আরও বড় পরাজয়কে সঙ্গী করেছে তার দল। একদিন বিরতির পর একই মাঠে গড়াবে তৃতীয় ম‌্যাচ। টাইগার অধিনায়ক লিটন জানিয়েছেন, তৃতীয় ম‌্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করবে না তার দল।

হারের কারণ ব্যাখ্যায় অধিনায়ক বলেছেন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান, আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে। আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের প্রত‌্যেকে বসে চিন্তা করতে হবে কিভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT