লিটন দাস পূর্ণমেয়াদে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর তিনটি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কোন ম্যাচে টস জেতা হয়নি তার। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস জয়ের খরা কাটালেন লিটন। ৯ ম্যাচ পর টস জিতেছেন টাইগার অধিনায়ক।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন। জানান, দল ব্যাটিং-বোলিং দুদিকেই ভারসাম্যপূর্ণ। কোয়ালিটি ক্রিকেট খেলতে চান।
৬ ব্যাটার ও ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টি-টুয়েন্টির একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টিম টাইগার্স। শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
পাকিস্তানের হয়ে অভিষেক হল পেসার সালমান মির্জার। আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও ফাহিম আশরাফদের সাথে বোলিং ইউনিট সামলাবেন তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি।








