চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে নাম দিয়ে বিবেচনা করতে চায় না বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে থাকা লাল-সবুজের দল ইংল্যান্ডের নাম দিয়ে পরের ম্যাচ বিবেচনা করতে চায় না। ভালো খেলে জয়ের দিকে লক্ষ্য রাখতে চায়, জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার গৌহাটিতে বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টিম টাইগ্রেস।

ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানালেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছিলাম। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।’

Banglabid

‘কারণ বিশেষ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা সাধারণ একটি ম্যাচ হিসেবেই খেলতে চাই। আমাদের সেরা খেলাটাই খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের বেশ মনোবল বৃদ্ধি করেছে এবং সেটাই ইংল্যান্ডের বিপক্ষে ধরে রাখতে চাই।’

ওয়ানডেতে এপর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেস বাহিনী। টি-টুয়েন্টিতে চারবারের দেখায় ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নামা আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড বোলাররা, ৭০ রানের লক্ষ্য ৮৫ বল খরচ করে ধরে ফেলে ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগৌহাটিজ্যোতিপাকিস্তানবাংলাদেশভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল

পরবর্তী

ব্রিটসের সেঞ্চুরিতে কিউইদের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

পরবর্তী
দুটি ক্রিকেটার একসাথে উদযাপন করছে, বাংলাদেশি ক্রিকেট দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটসের সেঞ্চুরিতে কিউইদের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

উপদেষ্টা আলী ইমাম মজুমদার, অভিজ্ঞ ও নৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অভিজ্ঞতা, সততা, নৈতিকতার অগ্রপথিক

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT