চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-পাকিস্তানের সিদ্ধান্ত পছন্দ করেছেন নাসের হুসেইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুদিন পর ভারত-শ্রীলঙ্কায় গড়াবে ছেলেদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলছে না বাংলাদেশ। আইসিসিকে জানানোর পরও ভেন্যু বদলায়নি সংস্থাটি। পরে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নিয়েছে। এই ইস্যুতে পাকিস্তানকে পাশে পেয়েছে বিসিবি, প্রতিবাদে দেশটি গ্রুপপর্বে ভারতের বিপক্ষে খেলবে না। বাংলাদেশের সিদ্ধান্তে অনড় থাকা ও পাকিস্তানের সমর্থন, দুটিকেই বেশ পছন্দ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

এক ঘণ্টার অনুষ্ঠানে অনেক বিষয়ে নাসের আলাপ করেছেন সাবেক সতীর্থ মাইকেল আথারটনের সাথে। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার অনড় সিদ্ধান্তে তিনি বলেছেন, ‘বাংলাদেশ অস্ত্র ধরেই রেখেছে (ভারতে না খেলার বিষয়ে), এটা আমার খুব পছন্দ হয়েছে। তারা তাদের খেলোয়াড় ফিজের পক্ষে দাঁড়িয়েছে। আমি পাকিস্তানকেও খুব পছন্দ করেছি। জানি এটা রাজনৈতিক। তবুও পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এক পর্যায়ে, কেউ বলবে যথেষ্ট রাজনীতি হয়েছে, আমরা কী এখন ক্রিকেট খেলতে পারি?’

‘লজিস্টিক বিষয়গুলো আগের থেকেই করা থাকে। তাই শেষমুহূর্তে বিশ্বকাপে একটা দেশে খেলতে না যাওয়ার বিষয়টির উত্তর আইসিসি দিতে পারবে। তবে এখানে পার্থক্য করার একটি বিষয় থাকে। যদি ভারত ভবিষ্যতে কোন বিশ্বকাপের একমাস আগে বলে আমাদের সরকার আয়োজক দেশে যেতে দেবে না। তখন আইসিসি এতটা দৃঢ়ভাবে বলবে? তোমরা নিয়ম জানো, দুর্ভাগ্য আমরা তোমাদের বের করে দিচ্ছি। সবার একমাত্র প্রশ্নটি হল, ধারাবাহিকতা। আইসিসিকে বাংলাদেশের সাথে তেমনি আচর করতে হবে যেমনটা তারা পাকিস্তান কিংবা ভারতের সাথে করে।’

ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ সাবেক বলেছেন, ‘ভারতীয় ভক্তরা বলবে, তোমরা আরও কাঁদো, আমাদের টাকা আছে। ক্ষমতা আছে। যখন কারও ক্ষমতা থাকে তার দায়িত্ব বাড়ে, কিন্তু এভাবে বাংলাদশ বা পাকিস্তানকে বের করতে থাকলে তাদের ক্রিকেটের মান কমতে থাকবে।’

‘এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজনীতি ছড়িয়ে পড়েছে। আইপিএল মালিকদের মালিকানাধীন (বিশ্বব্যাপী) ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি এবং বাংলাদেশি খেলোয়াড়দের বেছে নেবে না। আমি দ্য হান্ড্রেডকে জানি, আমার মনে হয় ইসিবি, যদি ঠিক বলে থাকি, তারা বলেছে যে এটির উপর নজর রাখবে এবং নিশ্চিত করবে যে তারা সেখানে খেলতে পারবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT