চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইজিং এশিয়া কাপে শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ রাইজিং স্টার্স আসরের ফাইনালে শিরোপা জিততে বাংলাদেশ ‘এ’ দলের দরকার সবে ১২৬ রান। আগে ব্যাট করা পাকিস্তান শাহিনস টাইগারদের বোলিং তোপে পড়ে গুটিয়ে গেছে মাঝারী রানে। ১৮তম ওভারে রিপন মণ্ডল বোলিং ক্যামিওতে তুলে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানকে ব্যাটিংয়ে দাঁড়াতেই দেয়নি আকবর আলীর বাংলাদেশ। 

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তের ভালো সূচনা করে দল। প্রথম বলেই আব্দুল গাফফার সাকলাইনের রান আউটের শিকার হন শাহিনস ওপেনার ইয়াসির খান।

প্রথম ওভারের প্রথম বলের পর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ ফাইককে বোল্ড করেন মেহেরব হোসেন। পঞ্চম ওভারের প্রথম বলে গাজী ঘৌরীকে বোল্ড করেন আরেক স্পিনার রাকিবুল হাসান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে ইরফান খানের দল।

সপ্তম ওভারে বাংলাদেশের জিশান আলমের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। ওই ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন জিশান। ১৮ বলে ২৩ রান করেন মাজ। এরপর কিছুটা রান তোলে পাকিস্তান। ১১তম ওভারে আবারও আঘাত হানেন সাকলাইন, আউট করেন ২৫ রান করা আরাফাত মিনহাসকে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন সাদ মাসুদ। তিন ব্যাটার ছাড়া দলটির আর কেউ ইনিংসে দুঅঙ্কে নিতে পারেননি।

রিপন ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। রাকিবুল হাসান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেরব, জিশান আলম এবং সাকলাইন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইয়াসিরপাকিস্তানবাংলাদেশমেহেরাবরাকিবুলসাকলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের ত্রিদেশীয় ফুটবল আসর বসছে ২৬ নভেম্বর

পরবর্তী

শরীফের অভিযোগ ‘ফালতু’, চুক্তির শর্ত তুলে ধরলেন তিশা

পরবর্তী

শরীফের অভিযোগ 'ফালতু', চুক্তির শর্ত তুলে ধরলেন তিশা

ধর্ম অবমাননার কথিত অভিযোগ, মামলা হামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ২৫৮ জন নাগরিকের বিবৃতি

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT