এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে ইন্দোনেশিয়ায় চলছে এএইচএফ হকি কাপ। আসর গ্রুপপর্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে ওমানের বিপক্ষে নামবে লাল-সবুজের দল।
আসরে বাংলাদেশ খেলছে পুল ‘বি’তে। গ্রুপে বাংলাদেশ ছাড়া ছিল স্বাগতিক ইন্দোনেশিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। গ্রুপপর্বে সবাইকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচে রকিবুল হাসান রকি ম্যান অব দ্য ম্যাচ হন। সেমি নিশ্চিত করার তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাইল্যান্ডকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচসেরা হন আশরাফুল।
আসরের দ্বিতীয় ম্যাচ ছিল স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচ বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়, বাংলাদেশ ৩-২ গোলে হারিয়ে দেয় স্বাগতিকদের। ম্যাচসেরার হন ওবায়দুল হোসেন জয়। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।
পুল ‘এ’ রানার্সআপ হয়েছে ওমান। প্রথম সেমিফাইনাল চাইনীজ তাইপে ও কাজাখস্তানের মধ্যে। হবে ২৭ এপ্রিল। জাকার্তায় হবে ফাইনাল। ফাইনাল হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।








