ফুটবল

প্রথমার্ধে ছন্নছাড়া বাংলাদেশ, পিছিয়ে বিশাল ব্যবধানে

এশিয়ান গেমস, ফুটবল ইভেন্ট

প্রথমার্ধে ছন্নছাড়া বাংলাদেশ, পিছিয়ে বিশাল ব্যবধানে

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে উদ্বোধনী ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথমার্ধেই নর্থ কোরিয়ার বিপক্ষে ছন্নছাড়া আফঈদা খন্দকার-মারিয়া মান্দারা। নিজেদের একের পর এক ভুলের মাশুল দিতে হয়েছে তাদের। বিরতিতে গেল বড় ব্যবধানে পিছিয়ে।

জাপানের নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখে কোরিয়া। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ জালে বল জড়ায় ৮বার। তৃতীয় মিনিটের গোলটি বাতিল হওয়ায় ৭-০ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের ৩ মিনিটে গোল বাতিল হলেও ষষ্ঠ মিনিটে আবারও লিড নেয় কোরিয়া, গোল করেন রি সং-এ। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জন রয়ং-জং। ১২ মিনিটে তৃতীয় গোল যোগ করেন হাওয়াং ওয়াই-ইয়ং। ১৮ এবং ৩৫ মিনিটে চাই উন-ইয়ংয়ের জোড়া গোলে ৫-০তে এগিয়ে যায় কোরিয়া। ৪০ এবং ৪৩ মিনিটে জোড়া গোল করেন কিম কায়ং ইয়ং, তাতেই ৭-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিষয়:এশিয়ান গেমস নর্থ কোরিয়া ফুটবল বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…