চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সবসময় বাংলাদেশকে ভয় পেতাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা বাংলাদেশের জন্য কখনোই সুখকর অভিজ্ঞতার ছিল না। তিন ফরম্যাটের কোনটিতেই জয়ের দেখা মিলছিল না বছরের পর বছর। গতবছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইতে সাদা পোশাকে মিলেছে জয়ের দেখা। সদ্যগত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিউইদের মাত্র ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের জয় তোলে লাল-সবুজের দল। এবার টি-টুয়েন্টি সিরিজ, যার আগে সফরকারীদের সমীহই করছেন মিচেল স্যান্টনার।

টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগেরদিন মঙ্গলবার অনুশীলন সেরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড অধিনায়ক চলে যান সমুদ্র সৈকতে। হক’স বে সৈকতে পানির একদম কিনারায় দাঁড়িয়ে ট্রফি উন্মোচনের পর সেখানে সংবাদ সম্মেলনও সারেন।

ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক স্যান্টনারকে বাংলাদেশি এক সাংবাদিক রসিকতার সুরে বলেন, একজন নিউজিল্যান্ডার হিসেবে এখনকার বাংলাদেশকে ভয় পাচ্ছেন কিনা- প্রশ্ন শুনে সবার ভেতর হাসির রোল পড়ে যায়। স্যান্টনারও হেসে ফেলেন। তার পাশে দাঁড়ানো টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখেও ছিল হাসি।

জবাবে অবশ্য টিম টাইগার্সের প্রশংসাই করেছেন ৩১ বর্ষী কিউই তারকা। বলেছেন, ‘আমি সবসময় বাংলাদেশকে ভয় পেতাম। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। ওয়ানডে সিরিজটা ক্লোজ ছিল।’

চোটের কারণে বিশ্বকাপের পর মাঠের বাইরে আছেন পেস আক্রমণের বর্তমান নেতা তাসকিন আহমেদ। গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইবাদত হোসেন লম্বা সময়ের জন্য অনুপস্থিত। তারপরও টাইগারদের বর্তমান পেস আক্রমণকে শক্তিশালী মনে করছেন স্যান্টনার।

‘তাদের পেসাররা অনেকদূর এগিয়েছে। অবশ্যই তাসকিন এখানে নেই। কিন্তু বাকি ৩-৪ জন, তাদের ক্লাস দেখিয়েছে। উইকেট যদি পেসবান্ধব হয়, তাহলে আমাদের জন্য তারা কঠিন হয়ে উঠবে।’

Reneta

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম টাইগার্সনিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিবিসিবিলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT