চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়েই চোখ, বাংলাদেশ অভিষেক করাতে পারে দুজনকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২-১এ সিরিজ জয়ের পর বাংলাদেশের চোখ টি-টুয়েন্টি সিরিজে। সোমবার গড়াচ্ছে ছোট সংস্করণে তিন ম্যাচের লড়াই। ঘরে মাঠে কিউইদের হারানোর লক্ষ্য লিটন দাসের। বললেন, নতুন দুই মুখ রিপন মণ্ডল ও গাফফার সাকলাইন সুযোগ পেতে পারেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে পরের ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হবে। সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। রোববার চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক লিটন দাস। বললেন, ‘জেতার জন্যই মাঠে নামবো।’

সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে অবশ্য অনেক নতুন মুখ নিয়ে এসেছে তারা। তবে সমীহই করছেন লিটন। কিউইদের বড় নাম আখ্যা দিয়ে সেরা ক্রিকেট খেলার কথা বললেন।

‘নিউজিল্যান্ড বড় নাম। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। কিছু নতুন খেলোয়াড় থাকতে পারে, কিন্তু দেশ হিসেবে তাদের সম্ভাবনা অনেক। আমাদের লক্ষ্য থাকবে এতদিন যেভাবে বড় দলগুলোর সাথে খেলেছি, সেভাবে সেরা ক্রিকেটটা খেলা।’

গত ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেনি বাংলাদেশ। সিরিজ কিছুটা হলেও চ্যালেঞ্জিং মানছেন লিটন, ‘অনেকদিন পর টি-টুয়েন্টি খেলা, সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে। সবাই পারফর্ম করার চেষ্টা করবে। মনে হয় কয়েকটা ম্যাচ খেললে এই জিনিসটা ঠিক হয়ে যাবে।’

লিটন জানালেন, রোববার সুযোগ পেতে পারেন রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। বলেছেন, ‘দুজনকে নেয়ার পেছনের কারণ যেটা আগে বললাম- আশা করি তাদের ম্যাচ দিতে পারব।’

Reneta

সাগরিকাপাড়ের উইকেট নিয়ে লিটন বললেন, ‘উইকেট দেখেছি, উইকেট দুদলের জন্যই সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না বল খেলা হচ্ছে, বলতে পারছি না, দেখে মনে হয়েছে ভালো উইকেট। নতুন কিউরেটর খুব ভালো ভালো উইকেট অনেকদিন ধরে দিচ্ছে । আশা এটাও ভালো উইকেট হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজঢাকানিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT