চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশই হল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ভেস্তে যায় বৃষ্টির হানায়। দ্বিতীয়টিতে কিউইরা জয় পায় ৮৬ রানে। সিরিজ বাঁচানোর ম্যাচে কিউই বোলারদের সামনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। টাইগারদের ১৭১ রানের সংগ্রহ সহজেই তাড়া করে নিউজিল্যান্ড। ২-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশই হল বাংলাদেশ।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের ব্যর্থতায় ৩৪.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড। প্রথম উইকেট জুটিতে আসে ৪৯ রান। দশম ওভারের দ্বিতীয় বলে টাইগারদের প্রথম সফলতা এনে দেন শরীফুল। নাসুমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন। ২৬ বলে ২৮ রান করেন কিউই ওপেনার। পরের বলে অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে বোল্ড করে ফেরান শরীফুল। কোনো রান না করে ফেরেন ডিন।

তৃতীয় উইকেট জুটিতে ৮১ রান তোলেন উইল ইয়ং ও হেনরি নিকোলস। ৩০তম ওভারের প্রথম বলে দলীয় ১৩০ রানে উইল ইয়ংকে ফেরান নাসুম। বোল্ড হয়ে ফেরার আগে ৮০ বলে ৭০ রান করেন কিউই ওপেনার।

এরপর টম ব্লান্ডেলকে নিয়ে সফরকারীদের জয় নিশ্চিত করেন হেনরি নিকোলস। ৮৬ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন নিকোলস, ব্লান্ডেল ১৬ বলে ২৩ রানে।

টাইগারদের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। নাসুম নেন একটি উইকেট।

এর আগে ব্যাটে নেমে নেতৃত্বের অভিষেকে নাজমুল হোসেন শান্ত রেকর্ড গড়েন। অবশ্য বাকি ব্যাটারদের ব্যর্থতায় দুইশ রানও করতে পারেনি বাংলাদেশ। লিটন দাস বিশ্রামে থাকায় সিরিজের শেষ ম্যাচে তরুণ শান্তর কাঁধে তুলে দেয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। চাপ সামলে বাঁহাতি তারকা করেছেন দুর্দান্ত ব্যাটিং। খেলেছেন ৮৪ বলে ৭৬ রানের ইনিংস। তাতে নাম উঠে রেকর্ডের পাতায়। অধিনায়ক হিসেবে অভিষেকে এত রান করেননি আর কোনো বাংলাদেশি।

১৯৯৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল খেলেছিলেন ৭০ রানের ইনিংস। ২৫ বছর পর সেই রেকর্ড ভাঙলেন শান্ত। টপকে গেলেন বুলবুলকে। দশটি চারে ইনিংস সাজান শান্ত।

নিয়মিত উইকেট পড়তে থাকায় বাকিদের কারও ব্যাট থেকে তেমন কোনো রান আসেনি। বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে সমান ১৮ করে রান।

নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ২১ রান করেন। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৭১ রানে থামে লাল-সবুজের দল।

নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে একাই নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ও কোল ম্যাককনচি দুটি করে উইকেট শিকার করেছেন।

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টসশরীফুলশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি শিক্ষার্থীকে গাড়ির ধাক্কা, ২ শিক্ষককে হেনস্থা

পরবর্তী

রাজনৈতিক পদ অথবা মিস ইন্টারন্যাশনাল বিজয়ী কোনটি চান অনন্যা?

পরবর্তী
চ্যানেল আই অনলাইন মিস ইন্টারন্যাশনাল বিজয়ী ছাত্রী, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পদ অথবা মিস ইন্টারন্যাশনাল বিজয়ী কোনটি চান অনন্যা?

তামিম ছাড়া বাংলাদেশের ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দল

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT