নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। ২৫ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানের ওয়ানডে অভিষেক হল। বাঁহাতি ব্যাটার জাকির তিন টেস্ট ও একটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় কিউইদের বিপক্ষে নামবে টিম টাইগার্স। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর হল অভিষেক।
টাইগারদের একাদশে এসেছে চার পরিবর্তন। তামিম ইকবাল, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস আজ খেলছেন না। তাদের পরিবর্তে খেলছেন অভিষিক্ত জাকির, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।







