সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। আপাতত বন্ধ আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান। উইল ইয়াং ৩ ও ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার দিনের বাকি সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকছে। বাকি সময়টা বৃষ্টির সম্ভাবনা নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়ার অবকাশ তুলনামূলক কম হলেও ওভার কাটা যেতে পারে।







