চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টসে জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারেই প্রতিপক্ষের দুই উইকেট তুলে দারুণ সূচনা পেয়েছিল। এরপর টম ল্যাথামের ক্যাচ দুইবার ফেলে দেয়ার মাশুল সফরকারীদের দিতে হয়েছে। ওপেনার উইল ইয়াংয়ের সেঞ্চুরি ও ল্যাথামের ফিফটিতে লাল-সবুজের দলকে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টি আইনে ২৪৫ রানের বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

ডানেডিনে শনিবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর বৃষ্টির কারণে খেলা শুরু হতে এক ঘণ্টা ১০ মিনিট বিলম্ব হয়। তখন ম্যাচের দীর্ঘ ৪ ওভার কমেছিল।

প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা না খুলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ে রাচীন রবীন্দ্র সাজঘরে ফেরেন। শেষ বলে দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়ে শূন্য রানে ফেরেন হেনরি নিকোলস।

দশম ওভারের প্রথম বলে জীবন পান ব্যক্তিগত ১৮ রানে থাকা ল্যাথাম। কিউই অধিনায়ক মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিলেও তা ধরতে পারেননি সৌম্য সরকার।

স্বাগতিকদের স্কোর যখন ১৩.৫ ওভারে ২ উইকেটে ৬৩, তখন দ্বিতীয়বার বৃষ্টির বাধার মুখে পড়ে খেলা। ৪৫ মিনিট পর খেলা আবারো শুরু হয়। ততক্ষণে ম্যাচ ৪০ ওভারে নেমে আসে।

হাসান মাহমুদের করা ১৯তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে ল্যাথাম ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করেন। দ্বিতীয় বলেও নেন দুই রান। এরপরই আবারো নামে বৃষ্টি। তখন কিউইদের স্কোর ছিল ১৯.২ ওভারে ২ উইকেটে ১০৮ রান।

Reneta

তৃতীয় দফায় বৃষ্টি বাগড়া দেয়ার পর ৩০ ওভারে নেমে আসে ম্যাচ। বাইশ গজে দ্রুত রান তুলতে থাকেন ল্যাথাম ও ইয়াং। ২৩তম ওভারে আবারো ব্যক্তিগত ৬৮ রানে জীবন পান ল্যাথাম । নিজের বলে ফিরতি ক্যাচ ফেলে দেন সৌম্য।

সেঞ্চুরির দুয়ারে যাওয়া ল্যাথাম নার্ভাস নাইন্টিজে কাটা পড়েন। ৭৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। ভেঙে যায় তৃতীয় উইকেটে ১৭১ রানের জুটি। ১১ বলে ২০ রান করে মার্ক চ্যাপম্যান রান আউট হওয়ার পর শতক হাঁকান ইয়াং। ৮৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন।
শেষদিকে টম ব্লান্ডেল ও অভিষিক্ত জশ ক্লার্কসনও হন রান আউট। নিউজিল্যান্ডের ইনিংস ৭ উইকেটে ২৩৯ রানে থামে। বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান।

বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল। মিরাজ একটি উইকেট পেলেও ছিলেন খরুচে, ৫ ওভারে দেন ৫৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডানেডিননিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবৃষ্টিলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT