চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো উইকেটে অনেক রান আশা করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সংবাদ সম্মেলনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কঠিন হলেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে সুযোগ কাজে লাগানো যায়নি। চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা এবার দ্বিতীয় ম্যাচে নামছে নেলসনে। যে মাঠের উইকেট-আউটফিল্ড দুটোই ভালো। এ ম্যাচে ভালো খেলা হবে প্রত্যাশা লঙ্কান এ কোচের।

বুধবার ভোরে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। তার আগে কোচ হাথুরুসিংহে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। উইকেট নিয়ে বলেছেন, ‘এই উইকেট ভালো মনে হচ্ছে, আমরা গতবার ২০১৭ সালে এখানে দুটি ম্যাচ খেলেছিলাম এবং ২০১৫ বিশ্বকাপেও খেলেছি, আমার মনে আছে। উইকেট ভালো ছিল, ভালো আউটফিল্ড, আশা করছি অনেক রান হবে।’

‘ডানেডিন থেকে এখানকার আবহাওয়া ভালো মনে হচ্ছে। আজকে ভালো রোদ আছে, আমরা আশা করছি আগামীকালও এমন আবহাওয়া থাকবে। এটা ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করছি। খেলায় হারা বেশ হতাশাজনক, আবহাওয়ার জন্য আমরা তেমন কিছু করতে পারিনি। বৃষ্টি দুইবার আমাদের থামিয়ে দিয়েছিল। আমরা ভালো বল করেছিলাম, ওই সময় কন্ডিশন আমাদের কাজে লাগানো উচিত ছিল।’

Banglabid

দলের উন্নতি প্রসঙ্গে কোচ বললেন, ‘আমি সবসময় উন্নতির কথা বলি, আমরা যেমন পরিকল্পনায় খেলেছি মনে হয়েছে আরও ভালো পরিকল্পনা দরকার। এই কন্ডিশনে বোলারদের লাইন-লেন্থ ঠিক করে বল করতে হবে। একই বার্তা ব্যাটারদের জন্যও, আমরা বড় স্কোর করছি না। এটা বড় উদ্বেগের বিষয়।’

বুধবার ভোর ৪টায় নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে আছে কিউই দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডানেডিননিউজিল্যান্ডনেলসনবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টসহাথুরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডে ‘প্রথম’ জয়ের খোঁজে বাংলাদেশ

পরবর্তী

কোথায় পালাবেন জেলেনস্কি?

পরবর্তী
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর ছবি, যেখানে তিনি অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় পালাবেন জেলেনস্কি?

বাংলাদেশ ও কসোভোর প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কসোভোর ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT