চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াইও করতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা উইকেট হারানোর পর লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যাবর্তনের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে আগাচ্ছিলেন ফিফটির পথে। ব্যক্তিগত ৪৯ রানে বাজে শটে উইকেট বিলিয়ে আসতেই বেরিয়ে যায় ম্যাচ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চেনা মাঠ মিরপুরে লড়াইও জমাতে পারেনি লিটন দাসের দল।

২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় দুইশর আগেই। ইস সোধির লেগ স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ৪১.১ ওভারে ১৬৮ রানে থমকে যায় বাংলাদেশের ইনিংস। সোধি ১০ ওভারে ৩৯ রানে ৬ উইকেট তুলে একাই বিধ্বস্ত করেন বাংলাদেশকে।

চোট থেকে ফেরার ম্যাচেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তামিম ইকবাল। টাইগার ওপেনার খেলেছেন ৪৪ রানের ইনিংস। ৫৮ বল খেলে মেরেছেন সাতটি বাউন্ডারি। ব্যাটিং দেখে মনে হয়নি দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নেমেছেন।

হারের ম্যাচে প্রাপ্তি বলতে বিরতি কাটিয়ে ফেরা তামিম-মাহমুউল্লাহ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে যাওয়া। দুজন ছাড়া স্বীকৃত ব্যাটারদের কেউই রান পাননি। দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল তানজিদ হাসান তামিম। ১২ বলে তিনটি চারে করেছেন ১৬ রান।

লোয়ারঅর্ডার ব্যাটার নাসুম আহমেদ ২১ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমান।

নিউজিল্যান্ডের উইল ইয়াং ছাড়া সবাই কম-বেশি রান পেয়েছেন। মাত্র একজন ফিফটি তুলতে পারলেও অল্পতে আটকে থাকেনি নিউজিল্যান্ড। দলীয় প্রচেষ্টায় ২৫৪ রান তুলে থামে সফরকারীরা।

Reneta

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ইনিংসের তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ব্ল্যাকক্যাপস ওপেনার ইয়াং। খেলেন ৮ বল।

আরেক ওপেনার ফিন অ্যালেন টিকতে পারেননি বেশিক্ষণ। ফিজের দ্বিতীয় শিকার হন দুটি চারে ১২ রান করার পর। এরপর ছোট ছোট জুটিতে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

টম ব্লান্ডেল ৬৬ বলে ৬৮ রান করেন ৬টি চার ১টি ছয়ের সাহায্যে। হেনরি নিকোলস ৬১ বলে ৪৯ রান করে ফেরেন ওয়ানডে অভিষিক্ত পেসার খালেদ আহমেদের শিকার হয়ে। আউট হওয়ার আগে তিনিও মারেন ৬টি চার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদটমতামিমবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডবিসিবিমিরপুরমোস্তাফিজলিটনলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT