চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌধির ৩ উইকেট, ৪ ব্যাটারকে হারিয়ে চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বল হাতে দাপুটে ছিল বাংলাদেশ। ২৫৪ রানে গুটিয়ে দেয় কিউইদের ইনিংস। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক লিটন কুমার দাস ব্যর্থ হলেও তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমে ভালো শুরু পায় টিম টাইগার্স। তবে ইশ সোধির দাপুটে বলে তানজিদ, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়ের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৪০ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন ১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।

২৫৪ রান তাড়ার লক্ষ্যে নেমে কিছুটা রক্ষণাত্মক মনোভাবে ইনিংস শুরু করে বাংলাদেশ। লিটন স্ট্রাগল করেছেন প্রথম বল থেকেই। কাইল জেমিসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান।

জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ১৯ রানে রাচিন রবীন্দের হাতে ক্যাচ দিয়ে শিকার হন জেমিসনের। ১৬ বলে ৬ রান করেন টাইগার ওপেনার।

লিটন ফেরার পর তানজিদ তামিমকে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। দুজনেই ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। ৪১ রানের জুটি গড়ে ১১তম ওভারের চতুর্থ বলে ইশ সোধির শিকার হন তানজিদ। ১২ বলে ১৬ রান করে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার টপঅর্ডার।

দীর্ঘ সময় পর দলে ফেরা সৌম্য সরকার ব্যাটে নামেন চারে। তবে ব্যর্থ হন এই টাইগার অলরাউন্ডার। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও দ্বিতীয় বলেও ক্যাচ দেন সোধির হাতে। রানের খাতা না খুলেই ফিরেছেন প্যাভিলিয়নে।

Reneta

১৫তম ওভারের প্রথম বলে দলীয় ৭০ রানে ইনসাইড এইজে বোল্ড হন হৃদয়। ৪ রান করে ফিরে যান সোধির শিকার হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদটমতামিমবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডবিসিবিমিরপুরমোস্তাফিজলিটনলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT