বাংলাদেশ

বাংলাদেশ নৌবাহিনী ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ নৌবাহিনী ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন বলে বাংলাদেশ নেভির ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

বিষয়:বাংলাদেশ নৌবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…