চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুল-খালেদকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২৮০ রানের বড় হারের পর সিরিজে সমতা আনতে জয়ের খোঁজে কানপুরে এসেছে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন দলের বড় তারকা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান অক্টোবরে মিরপুরে টেস্ট খেলে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে এটি তার শেষ টেস্ট।

এর আগে, সকাল ৯টার পর ম্যাচ অফিসিয়ালরা জানান, আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে নামবেন বাংলাদেশ সময় সকাল ১০টায়। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড থাকায় দিনের খেলা নিয়ে শঙ্কা বাড়ে তখন।

Banglabid

বাংলাদেশ সময় সকাল ১০টায় পিচ পর্যবেক্ষণে নামেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো। মাঠের একস্ট্রা কাভার অঞ্চলে তখনও স্যাঁতসেঁতে দেখা যায় এবং যেটি উদ্বেগের একমাত্র কারণ।

ধারাভাষ্যকার মুরালি কার্তিক নিশ্চিত করেছেন, ‘এটা কালো মাটির পিচ। এটা বেশ কালো, তবে সেখানে যথেষ্ট ফ্যাকাশে রংয়ের ঘাস রয়েছে। ব্যাট করার জন্য ভালো হলেও আকাশের যে অবস্থা সেটা ম্যাচের অবস্থা নিয়ে আবারও ভাবাচ্ছে।’

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

Reneta

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রিশভ পান্ট, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরকেটেলবোরোবাংলাদেশভারতমুরালিরোহিতলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT