চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

মিরপুর টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, একাদশ সাজানোর প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০তে হোয়াইটওয়াশ হয়ে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ টিম টাইগার্সের। খেলা ঘরের মাঠে। চিরচেনা মিরপুরের স্পিনিং উইকেটে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য উইকেট নিয়ে খুব একটা কথা বলতে চাননি। ম্যাচে স্পিনারদের প্রাধান্য থাকবে সেটা অনুমিত।

শের-ই-বাংলা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরজে প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু মাঠের লড়াই।

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, স্পিনাররাই বড় ভূমিকা রাখবে এই টেস্টে। স্কোয়াডে থাকা চার স্পিনার তৈরি থাকছেন ম্যাচ খেলার জন্য। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম অটোমেটিক চয়েস। হাসান মুরাদ ও নাঈম হাসানের মধ্যে লড়াইটা হতে পারে।

Banglabid

‘মিরপুরের উইকেট সাধারণত যেমন হয় তেমনই হচ্ছে। এরচেয়ে বেশিকিছু বলার নেই। স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে। মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে যে রেকর্ড তাতে ডিসার্ভ করে জাতীয় দল।’ বলেন অধিনায়ক শান্ত।

সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের কাছে প্রশ্ন যায় সাকিবকে মিস করবেন কিনা? জবাবে ৩০ বর্ষী মার্করাম বলেছেন, ‘সেভাবে মিস করবো না। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই স্বস্তির। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান/তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমার্করামমুরাদলিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকাহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT