চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের জরিপে ২০২৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম।

গতকাল ১৭ এপ্রিল বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এই তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন মেরিনা তাবাসসুম।

মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সাথে মানুষের স্বার্থে কাজ করার বিষয়টি তেমন উল্লেখ করা হয় না, তবে মেরিনা তাবাসসুমের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি স্থাপত্যচর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই বিশ্ব যেসব বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

তাবাসসুমের এই মনোভাব তার তৈরি ভবনগুলো পর্যন্ত প্রসারিত। বাংলাদেশের ঢাকায় তার বাইত উর রউফ মসজিদ মর্যাদাপূর্ণ আগা খান পুরস্কার লাভ করার পর তিনি বলেছিলেন, একটি ভবনকে কৃত্রিম সাহায্য ছাড়াই শ্বাস নিতে সক্ষম হতে হবে। দেশের বিভিন্ন স্থানে যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ঝুঁকি বেড়েছে, সেসব স্থানে তিনি এমন ভবন তৈরি করেছেন যেগুলো সাশ্রয়ী এবং সরানো সহজ।

স্থপতি মেরিনা এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ শন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট–এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। মেরিনা ১০ জনের মধ্যে তৃতীয় হন।

মেরিনার সঙ্গে চলতি বছরের তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইম ম্যাগাজিনবিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিমেরিনা তাবাসসুম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT