চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন হঠাৎ কেন ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন হঠাৎ কেন ঢাকায়, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশ দলের মতো লিটন দাসের পারফরম্যান্সেও ভাটার টান। দু-একটি মাঝারি ইনিংস ছাড়া উল্লেখযোগ্য রান পাননি দেশের অন্যতম সেরা ওপেনার। এরমাঝেই কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হারের পর হঠাৎ দেশে এসেছেন তিনি। কারণটা ব্যক্তিগত, জরুরি পারিবারিক কারণে দেশে এসেছেন ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার।

সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের আগেই দিল্লিতে দলের অনুশীলনে যোগ দেবেন লিটন।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ৭ ম্যাচে লিটনের পারফরম্যান্স বলার মতো শুধু ইংল্যান্ডের বিপক্ষে ৭৬, ভারতের বিপক্ষে ৬৬ এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান। অন্য ম্যাচগুলোতে বাংলাদেশের ওপেনিং জুটির বিবর্ণ অবস্থার মতো ধূসর ছিলেন লিটনও।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টিম টাইগার্স। আসরে সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়ে গেলেও সবমিলিয়ে এপর্যন্ত মাত্র একটিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। সেমি থেকে সরে অধিনায়ক সাকিব ছয়-সাতে থাকার কথা জানান, সেটিও সম্ভব হবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ১০ দলের আসরে বাংলাদেশের অবস্থান এখন নয়ে। ঝুঁকিতে পড়ে গেছে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে খেলার সম্ভাবনাও।

আগামী ৬ নভেম্বর সোমবার নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে।

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতাচ্যাম্পিয়ন্স ট্রফিদিল্লিপাকিস্তানবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

পরবর্তী

বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেছেন মার্শ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মার্শ ব্যাট হাতে মাঠে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেছেন মার্শ

ঢাকা ও মক্কা চেম্বার অব কমার্সের সভায় অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ও মক্কা চেম্বার অব কমার্সের সভা অনুষ্ঠিত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT