বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসা করলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
সুপ্রিম কোর্ট দেখতে এসে বুধবার দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে এই প্রসংশা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।
আদালত কক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসার পাশাপাশি দেশের বিচার বিভাগের রিফর্ম নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





