বাংলাদেশ

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (২৯ মে) বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শান্তিরক্ষী দৌড় বা পিসকিপারস রান অনুষ্ঠানের উদ্বোধনে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিমিশনে গিয়ে শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা।

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

বর্তমানে ১০টি দেশে বাংলাদেশের ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ মিশন ও কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। যার মধ্যে ৪৪৪ জন নারী শান্তিরক্ষী।

বিষয়:শান্তিরক্ষী মিশন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…